বিবি প্রতিবেদক
অর্থ আত্মসাৎ ও প্রতারণার তিন মামলায় ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বিকেলে যশোরের একটি আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। একাধিক অর্থঋণের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি। মঙ্গলবার দুপুরে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করেন র্যাব সদস্যরা।
র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চারিয়ে বাপ্পাদিত্য বসুকে (৪০) গ্রেফতার করা হয়। বাপ্পাদিত্য বসু যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার বাসিন্দা এবং ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি।
সূত্র আরও জানায়, বাপ্পাদিত্য অর্থঋণের তিনটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। একইসঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত। মামলা দায়েরের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন বাপ্পা। গ্রেফতারের পর র্যাব তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে।
গতকাল কোতোয়ালি থানার পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। তিন মামলার পলাতক আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানিয়েছে, বাপ্পাদিত্য বসু নোয়াখালি, কুমিল্লা ও বরিশালের অর্থঋণ আদালত ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত বাপ্পাদিত্যকে মঙ্গলবার রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে র্যাব। বুধবার তাকে আদালতের সোপর্দ করা হয়।
শিরোনাম:
- ‘ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা’
- যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
- ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
- যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
- চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
- বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
- যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
