Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর বোর্ডে এসএসসি পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৪৪১ শিক্ষার্থী
  • যশোরে আধুনিক কৃষিপ্রযুক্তি ও হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ
  • ধারাবাহিকতা রক্ষার আহবান আগামী কমিটির কাছে অর্ধযুগে ঈর্ষণীয় উন্নয়ন যশোর ইনস্টিটিউটে
  • রামপালে জমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • শ্যামনগরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন স্ত্রীর
  • পিঠা উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা ও র‌্যাম্প শোতে উৎসবমুখর স্কুল প্রাঙ্গণ
  • যশোরে যৌতুক দাবিতে নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ
  • যশোর কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreমার্চ ৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
খেলাফত মজলিস যশোর জেলা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর শহরের পার্কভিউ রেস্টুরেন্টে আলোচনা সভায় জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হুসাইন।

তিনি বলেন, রমজান যেমন আত্মশুদ্ধির মাস তেমনই ঐতিহাসিকভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শিক্ষা দেয়। ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস আমাদেরকে তা স্মরণ করে দেয় এবং খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে যাকাত ভিত্তিক সমাজ গঠনে দারিদ্র বিমোচন করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে মধ্যপ্রাচ্যে ইজরাইল ও মার্কিনী হামলার তীব্র নিন্দা জানায়ে অনতিবিলম্বে এই গণহত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক সংস্থার প্রতি দ্রুত পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান।

উক্ত মাহফিলে যশোর জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির আলোচনা পেশ করেন যশোর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবু জাফর, জাগপার কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত, জেলা ফতোয়া বোর্ডের সেক্রেটারি মুফতী আব্দুর রহমান, যশোর দারুল উলুম মাদাসাসার মুহতামিম মুফতী আব্দুল হান্নান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, জামায়াত ইসলামীর শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক হাশিম রেজা, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী সাজিদ সরোয়ার, খেলাফত মজলিস যশোর জেলার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাফেয মাওলানা শেখ শিহাব উদ্দীন, ডা. রফিকুল আলম, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ নুর মোহাম্মাদ, জেলা উলামা বিষয়ক সম্পাদক মুফতী মাসউদুর রহমান, যশোর সদর উপজেলা শাখা সভাপতি হাফেয মুশফিকুর রহমান, সাধারন সম্পাদক মুফতী জহিরুল ইসলাম, যশোর নগর সভাপতি হাফেয মাওলনা আব্দুর রহমান, শার্শা উপজেলা সভাপতি মাওলানা মাহবুবুল্লাহ, মণিরামপুর উপজেলা সভাপতি মাওলানা তবিবুর রহমান, কেশবপুর উপজেলা সভাপতি মাওলনা সফিউল্লাহ, ছাত্র মজলিস জেলা সভাপতি মাসুম বিল্লাহ তামিম, নগর সেক্রেটারি হাফেয মিরাজুল ইসলাম সহ খেলাফত মজলিস, ইসলামী যুব মজলিস, শ্রমিক মজলিস ও ছাত্র মজলিসের বিপুল সংখ্যাক নেতাকর্মী, উলামায়ে কেরাম ও সুধীজন।

ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশ-জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর মুক্তি কামনা এবং শাপলা চত্বর ও জুলাই গণ আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর বোর্ডে এসএসসি পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৪৪১ শিক্ষার্থী

এপ্রিল ২১, ২০২৬

যশোরে আধুনিক কৃষিপ্রযুক্তি ও হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ

এপ্রিল ২১, ২০২৬

ধারাবাহিকতা রক্ষার আহবান আগামী কমিটির কাছে অর্ধযুগে ঈর্ষণীয় উন্নয়ন যশোর ইনস্টিটিউটে

এপ্রিল ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.