Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
  • কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের
  • নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার
  • ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব
  • যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
  • মণিরামপুরে যুব জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ
  • বন্ধুদের সঙ্গে ইফতার কৃতজ্ঞতা জানালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অসামাজিক কার্যকলাপের অভিযোগ চৌগাছার কাশেম পার্ক সিলগালা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় গ্রামীণ এলাকায় গড়ে তোলা কাশেম পার্ক সিলগালা করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে বুধবার বেলা ১১ টার দিকে অভিযান চালিয়ে সিলাগলা করে দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান। পার্কটি সিলগালা করে দেয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে।
অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে চৌগাছা থানার পুলিশ উপস্থিত ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ভাটা ব্যবসায়ি আবুল কাশেম উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামে পুড়াপাড়া-চৌগাছা সড়কের পাশে একটি বাগান গড়ে তোলেন। পরে ইউনিয়ন পরিষদ থেকে একটি নাম মাত্র ট্রেড লাইসেন্স নিয়ে নিজ নামে পার্ক তৈরি করেন। পুকুর পাড়ে আমবাগানের মধ্যে বিনোদন পার্কের নামে বেশ কিছু ইটের ঘর তৈরি করেন। স্থানীয়দের অভিযোগ এই ইটের ঘরে বিভিন্ন এলাকা থেকে যৌনকর্মী নিয়ে এসে পতিতাবৃত্তি চলে আসছিল।
এছাড়া স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে এখানে অসামাজিক কাজে লিপ্ত হতো। এ নিয়ে গ্রামবাসীর পক্ষ থেকে বার বার অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে বুধবার এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অসামাজিক কাজের কিছু উপকরণসহ বেশ কয়েক জোড়া কপোত কপোতী ধরা পড়ে। এ সময় কপোত কপোতীদের মুচলেকা নিয়ে ছেড়ে দিয়ে পার্কটি সিলগালা করে দেয়া হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগ অসামাজিক কার্যকলাপের কাশেম পার্ক চৌগাছার সিলগালা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.