Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
  • বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
  • নিষিদ্ধ ছাত্রলীগ নেতার আর্তনাদ ‘মা, আমাকে ক্ষমা করো’
  • ইরানে হামলা ও আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
  • শ্যামনগরে প্রেসক্লাবে ঢুকে যুবদল নেতার নেতৃত্বে সভাপতিকে মারপিট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অস্বচ্ছল ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সকলস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে : সিনিয়র সচিব নাসিমুল গনি

banglarbhoreBy banglarbhoreজুলাই ১১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, অস্বচ্ছল ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সমাজের সকলস্তরের মানুষের এগিয়ে আসতে হবে। তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
তিনি শুক্রবার দুপুরে যশোর জেলার চৌগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অস্বচ্ছল, পঙ্গু ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ঢাকাস্থ চৌগাছা সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়। আমাদের সহযোগিতা পেলে তারাও সম্পদে পরিণত হতে পারে। সরকার তাদের বিভিন্ন ভাতাসহ সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের সৃষ্টি ওপর গুরুত্বারোপ করেন। অস্বচ্ছল, পঙ্গু ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে তাদের জীবনমানের খোঁজ খবর নেন সিনিয়র সচিব।

যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে চৌগাছা সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মিজানুর রহমান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত, যশোরে পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন ডা. মাসুদ রানা ও চৌগাছা সমিতির দপ্তর সম্পাদক শাহিন আলম বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি দুইশত জন অক্ষম ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও খায়রুন্নেছা নার্সিং কলেজের উদ্বোধন, নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।

অস্বচ্ছল আসতে উন্নয়নে এগিয়ে জীবনমান নাসিমুল গনি ব্যক্তিদের মানুষকে সকলস্তরের সিনিয়র সচিব হবে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ

মার্চ ২, ২০২৬

বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর

মার্চ ২, ২০২৬

যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.