Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে নকল পণ্য তৈরি কারখানায় র‌্যাবের অভিযান : দু’জনের কারাদণ্ড
  • যশোরে ১ কেজি স্বর্ণ পেস্টসহ ভারতীয় নাগরিক আটক
  • যশোরে শাশুড়িকে হত্যা করে বস্তাবন্দি : পুত্রবধূ আটক
  • যশোরে নবাগত আইনজীবীরা সংবর্ধিত
  • যশোর বোর্ডে এসএসসি পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৪৪১ শিক্ষার্থী
  • যশোরে আধুনিক কৃষিপ্রযুক্তি ও হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ
  • ধারাবাহিকতা রক্ষার আহবান আগামী কমিটির কাছে অর্ধযুগে ঈর্ষণীয় উন্নয়ন যশোর ইনস্টিটিউটে
  • রামপালে জমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার আর্তনাদ ‘মা, আমাকে ক্ষমা করো’

banglarbhoreBy banglarbhoreমার্চ ২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার আর্তনাদ ‘মা, আমাকে ক্ষমা করো’
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

রাজনীতির মাঠ আর ক্ষমতার সমীকরণ বদলায়, কিন্তু বদলায় না মায়ের প্রতি সন্তানের নাড়ির টান। যশোরের মঠবাড়ি গ্রামের এক রক্তাক্ত সংঘর্ষের পর হাসপাতালের বেডে যখন যন্ত্রণায় কাতরাচ্ছেন এক মা তখন লোকচক্ষুর অন্তরালে থাকা তার ‘ফেরারি’ সন্তানের আর্তনাদে ভারি হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

রোববার (১ মার্চ) রাতে যশোরের কোতোয়ালী থানার মঠবাড়ি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন ষাটোর্ধ্ব কহিনুর বেগমসহ পাঁচজন। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের শয্যায় যন্ত্রণার সাথে লড়ছেন। আহতদের তালিকায় আরও রয়েছেন মো. হাসানুজ্জামান (২৭), নাইম রেজা (১৬), মো. তাসনিম (২১) ও আব্দুর রহমান (৩১)।

আহত কহিনুর বেগম যশোর জেলা ছাত্রলীগের সাবেক এক সক্রিয় কর্মী জাহিদ হাসানের মা। দল নিষিদ্ধ হওয়ার পর থেকে জাহিদ এখন এলাকাছাড়া, ছন্নছাড়া। যখন তার নিজ গ্রাম মঠবাড়িতে মা ও ভাই-বোনদের ওপর হামলা চলছিল, তখন দূরে দাঁড়িয়ে নিভৃত কান্নাই ছিল জাহিদের একমাত্র সম্বল।

নিজের অসহায়ত্ব ঢেকে রাখতে না পেরে জাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। জাহিদ লিখেছেন “যে হাসপাতালে অন্য মানুষের সেবা করতে দিনরাত কাজ করেছি, সেখানেই আজ আমার মা-বোন-ভাইরা ব্যথায় কান্নাকাটি করছে। কিন্তু আমি আজ সেখানে যেতে পারছি না। মায়ের রক্তাক্ত মুখটা দেখার সামর্থ্যটুকুও আমার নেই। ক্ষমা করে দিও মা, তোমার এই অপরাধী সন্তানকে ক্ষমা করে দিও।”

যশোর জেনারেল হাসপাতালের নারী সার্জারি ওয়ার্ডে গিয়ে দেখা যায় এক করুণ দৃশ্য। ব্যান্ডেজ জড়ানো কহিনুর বেগমের চোখ বারবার দরজার দিকে তাকাচ্ছে। হয়তো তিনি খুঁজছেন তার সেই ছেলেকে। যার রাজনৈতিক পরিচয়ের কারণে আজ পুরো পরিবার এক কঠিন বাস্তবতার মুখোমুখি।

স্বজনরা জানান, জাহিদ রাজনীতির পাশাপাশি মানুষের বিপদে-আপদে সবসময় হাসপাতালে ছুটে যেতেন। আজ তার নিজের রক্তই যখন ঝরছে, তখন তিনি একবিন্দু ছায়া দিতে পারছেন না তার পরিবারকে।

জমিজমা নিয়ে বিরোধ থাকলেও ঘটনার সাথে রাজনীতির মারপ্যাঁচ এবং জাহিদের অনুপস্থিতি বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। স্থানীয়রা বলছেন, একজন সন্তান হিসেবে মায়ের পাশে থাকতে না পারার এই কষ্ট যেকোনো পাথর হৃদয়কেও স্পর্শ করবে।

পুলিশ জানিয়েছে, তারা উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে নকল পণ্য তৈরি কারখানায় র‌্যাবের অভিযান : দু’জনের কারাদণ্ড

এপ্রিল ২২, ২০২৬

যশোরে ১ কেজি স্বর্ণ পেস্টসহ ভারতীয় নাগরিক আটক

এপ্রিল ২২, ২০২৬

যশোরে শাশুড়িকে হত্যা করে বস্তাবন্দি : পুত্রবধূ আটক

এপ্রিল ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.