Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আইডিয়ার পিঠার সম্ভারে যুক্ত হলো ‘গাজর ভাপা’

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৯, ২০২৪Updated:ফেব্রুয়ারি ১৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রতিবেদক
‘আইডিয়া পিঠা পার্ক’ মূলত শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির একটি উদ্যোগ ও সামাজিক প্রতিষ্ঠান। যশোর শহরের খড়কী শাহ্ আব্দুল করিম রোডে অবস্থিত ব্যতিক্রমী এ প্রতিষ্ঠানটি। যেকোন ঋতুতেই এখানে এলেই মিলবে অনন্য স্বাদের সব পিঠা। থরে-থরে সাজানো বাহারি পিঠার সম্ভাবে এবার যুক্ত হলো ‘গাজর ভাবা পিঠা’।
সাধারণ নতুন গুড়ের মিষ্টি স্বাদগন্ধ, চালের মিহি গুঁড়ায় তৈরি হয় ভাপা পিঠা। কিন্তু নানা অসুস্থতায় যারা গুড়-নারিকেল মিশ্রণে এই পিঠার স্বাদ যারা নিতে পারেন না; তাদের জন্যই এই ভাপা পিঠা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন চালের মিহি গুঁড়া, লবণ আর গাজর মিশ্রিত এই পিঠাটি যাদের মিষ্টি খাওয়াতে নিষেধাক্ষা রয়েছে তাদের জন্য তা কিন্তু নয়; একটু ঝাল স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণযুক্ত এই পিঠাটি সব বয়সীরাই খেতে পারবেন। সংগঠনটির অঙ্গপ্রতিষ্ঠান ‘বাংলাদেশ পিঠা গবেষণা ইনস্টিটিউট’ গবেষণার সফলতায় সম্প্রতি দেশীয় পিঠার সম্ভারে যোগ হয়েছে এই পিঠাটি। এক বছরের গবেষণার সফলতায় তারা দেশীয় পিঠার সম্ভারে যোগ করেছেন নতুন ৩০টি বাহারি পিঠার নাম ও স্বাদ। সর্বশেষ ইনস্টিটিউটের তালিকার নতুন নাম ‘গাজর ভাপা’। এর আগে করোনাকালে ডুমুর, কালোজিরা, আদা, অলিভ অয়েল, চিকেন মিটসহ ১২টি ওষুধি মশলার সমন্বয় পিঠার সম্ভারে নতুন নাম যোগ করে ‘ইমিউনিটি পিঠা’। যা পিঠাপ্রেমীদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা যশোর সরকারি এমএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন বলেন, পিঠার মূলত দুটি কারণে ভ্যালু থাকে। প্রথমত এটা স্বাদ কেমন লাগছে, অন্যটি স্বাস্থ্য উপকারিতা। শীতকালীন যে ভাপা পিঠার বিশেষ্যত হলো সবাই নতুন গুড়ের স্বাদ নেওয়ার জন্য খায়। তবে গরম ধোঁয়া উঠা এই পিঠাটি সব বয়সী মানুষেরা বিভিন্ন রোগ-সমস্যার কারণে খেতে পারে না। আবার ছোটদের স্বাস্থের জন্য পিঠার মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টিগুণ দিতে পারি; তাহলে তাদের দেহের জন্য ভালো। এতে পিঠারও প্রমোট হলো আবার তাদের স্বাস্থ্য উপকারিতার দিকও ভালো থাকে। সেটা ভেবেই আমাদের পিঠা গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে গবেষণা করে এই ‘গাজর ভাপা’ দেশীয় পিঠার সম্ভারে যোগ হয়েছে। তিনি বলেন, ‘প্রথমে নতুন কিছু সাধারণ মানুষের কাছে বোঝানো মুশকিল। তবে এই পিঠাটি মানুষের কাছে আগে থেকেই চাহিদা ছিলো। মানুষ খোঁজছিলো গুড় মিষ্টির ভাপাপিঠার বিকল্প নতুন কিছু। ফলে আমরা পিঠাটি নিয়ে সাড়া পাচ্ছি।
এই পিঠা পার্কের সাত জন উদ্যেক্তাদের মধ্যে একজন তানজিয়া জাহান মমতাজ। তিনি বলেন, ‘ আমাদের পিঠা পার্কে বাংলাদেশ পিঠা গবেষণা ইন্সটিটিউট রয়েছে। সেখানে প্রতি বছর নতুন নতুন পিঠার উদ্ভাবন করে থাকে। গাজর ভাপা অন্যতম। অনেকেই ডায়বেটিস রোগী রয়েছেন। তাদের জন্য মিষ্টি একেবারের অলিখিতভাবেই নিষিদ্ধ। তারা শীতের গরম গরম ভাপা পিঠা খেতে পারেন না। তাদের জন্য এই পিঠা খুবই উপকারী। কেননা এই পিঠাতে একটু ঝাল লবণ ও পুষ্টিগুণসম্মৃদ্ধ গাজর মেশানো থাকে। ফলে যারা মিষ্টি পছন্দ করেন না তারা এই পিঠাটির স্বাদ গ্রহন করতে পারেন কোন রকম চিন্তা ছাড়াই।
এই বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি এবং প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. শিরীন নিগার বলেন, ‘গাজর দিয়ে গাজর ফাপা পিঠা অব্যশই স্বাস্থের জন্য ভালো। গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে; যাতে ডায়বেটিস রুগিদের জন্য গাজর ভাপা অন্যতম। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এতে ত্বক ও চোখে জ্যোতি বাড়ে। ফলে এই পিঠার সব বয়সী মানুষের জন্য উপকারী।’
প্রসঙ্গত, দেশীয় ঐতিহ্যের পিঠার সম্ভার ফিরিয়ে আনার লক্ষ্যে ২০১৭ সালে অন্য রকম এক সংগ্রামে নামে আইডিয়া পিঠা পার্ক। আইডিয়া পিঠা পার্ক মূলত শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির একটি উদ্যোগ এবং সামাজিক প্রতিষ্ঠান। সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল ১০১ রকম পিঠা দিয়ে। এখন সেখানে ১৩০ রকমের ঝাল-মিষ্টি পিঠা পাওয়া যায়। সংগঠনটিতে কাজ করা শতাধিক স্বেচ্ছাসেবীর সবাই কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শিক্ষার্থীদের দিয়ে তৈরি আইডিয়া পিঠা পার্কের পণ্য এখন দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.