Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • একবছরে যাত্রী এবং আয় বেড়েছে ৩০ শতাংশ যশোর জংশনে পৌনে ছয় কোটি টাকা বাড়তি আয়
  • ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে ককটেল সদৃশ্যবস্তু উদ্ধার
  • ডাক্তার দেখানোর কথা বলে তালায় ধর্ষণ, থানায় মামলা
  • বাগআঁচড়ায় ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • মিথ্যা মামলা থেকে জামিন পেলেন বাবা-ছেলে
  • ক্যান্টনমেন্ট কলেজ যশোর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ
  • আরাফাত রহমান কোকো স্মরণে কালিগঞ্জে প্রীতি ফুটবল
  • যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আইনের ন্যায্যতা প্রতিষ্ঠিত করার আহবান এমপি নাবিলের

banglarbhoreBy banglarbhoreJune 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর সার্কিট হাউজে সদ্য নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তা ও সরকারি কৌসুলিদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

সদ্য নিয়োগকৃত সরকারি আইন কর্মকর্তাদের এ পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে আপনারা রাষ্ট্র ও জনগণের সম্পদ সংরক্ষণ ও আইনের ন্যায্যতা প্রতিষ্ঠিত করবেন। খেয়াল রাখবেন কোন নিরাপরাধ ব্যক্তি যেন আইনের ম্যারপ্যাঁচে ক্ষতিগ্রস্ত না হয়।

এ সময় তিনি আরও বলেন, কখনো রাঘববোয়ালদের পক্ষে অবস্থান নেবেন না। ঈমানের সাথে সবাই দায়িত্ব পালন করবেন। আপনারা আইনের পক্ষে থাকবেন। আপনারা আইনি দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশটাকে ভাল অবস্থানে নেয়া সম্ভব। আপনাদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব। পরিচিতি সভায় সম্মানিত অতিথি হিসেব বক্তৃতা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম।

সভায় সদ্য নিয়োগপ্রাপ্ত জিপি জাহিদুল ইসলাম সুইটের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। সভা পরিচালনা করেন পিপি এম ইদ্রিস আলী।

অনুষ্ঠানে ৭৪ জন নতুন নিয়োগপ্রাপ্ত জিপি, পিপি, এজিপি, এপিপিদের ফুলেল শুভেচ্ছা জানান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

অপরদিকে, যশোরের কাশিমপুর বাজারসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন এমপি কাজী নাবিল আহমেদ। কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী এবং সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বাশিনুর নাহার ঝুমুর।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    একবছরে যাত্রী এবং আয় বেড়েছে ৩০ শতাংশ যশোর জংশনে পৌনে ছয় কোটি টাকা বাড়তি আয়

    August 15, 2026

    ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে ককটেল সদৃশ্যবস্তু উদ্ধার

    August 15, 2026

    ডাক্তার দেখানোর কথা বলে তালায় ধর্ষণ, থানায় মামলা

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.