Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল
  • হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার
  • যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
  • ক্রেন সরবরাহ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি
  • বাজেটে কৃষি খাতের অবমূল্যায়ন বরাদ্দ ১২ শতাংশে উন্নীতের দাবি ভাসানী পরিষদের
  • পাইকগাছায় জামাতের সাংগঠনিক সভায় হৈ হট্টগোল ভূয়া-ভূয়া শ্লোগান
  • ‘বাংলার ভোর’ প্রতিবেদন প্রকাশ : নড়েচড়ে বসেছে প্রশাসন
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১, ২০২৪

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সম্পন্ন হলো যশোর জেলা ইজতেমা

 হাজারো মুসল্লির ঢল
banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর উপশহর মার্কাজ মসজিদ প্রাঙ্গণে তিন দিনব্যাপি আঞ্চলিক ইজতেমা সম্পন্ন হয়েছে। তাবলীগ জামায়াতের দিল্লী নিজাম উদ্দীন মার্কাস মসজিদের আমির হযরত মাওলানা সাদ এর অনুসারীদের পক্ষ থেকে ইজতেমার আয়োজন করা হয়। রোববার সকাল সাড়ে ১০ টার সময় আখেরি মোনাজাতের মাধ্যমে সুষ্ঠু ও পরিবেশে ইজতেমা সম্পন্ন হয়েছে। মরক্কো, ইন্দোনেশিয়া ও ভারতের তিনটি জামাতসহ দেশের ১৯ টি জামাত এবারের ইজতেমায় অংশ নেয়। আখেরি মোনাজাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। আখেরি মোনাজাতে বাংলাদেশ ও বিশ্ব মুসলিম জাহানের কল্যাণ ও বিশ্ব জাহানের শান্তি কামনায় দোয়া করা হয়।

তাবলীগ জামায়াতের সাথী উজির হোসেন জানান, রোববার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপি আঞ্চলিক ইজতেমা সম্পন্ন হয়েছে। আখেরি মোনাজাতে হাজারো মুসল্লির ঢল নামে। গত শুত্রবার ফজরের নামাজ শেষে আম বয়নের পর মূলত ইজতেমার কার্যক্রম শুরু হয়। কিন্তু জুম্মার নামাজের সময়ে মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। হাজারো মুসল্লি ইজতেমার মাঠে জুম্মার নামাজ আদায় করেন। কঠোর নিরাপত্তার সাথে ইজতেমার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

ইজতিমার আয়োজক কমিটির প্রধান এসএম ইয়ামিনুর রহমান জানান, ইজতেমা উপলক্ষে প্রায় একশ’ মুসল্লি স্বেচ্ছাশ্রমে মাঠ কাজ করছেন। মাঠের মধ্যে প্যান্ডেল তৈরি, খিত্তা, আবার কেউ বৈদ্যুতিক লাইন স্থাপন করেছিলেন। আর মাঠের পূর্ব পাশে নলকূপ বসানো, টয়লেট স্থাপন করা হয়েছিল। দ্বিনের খেদমতের অংশ হিসেবে  স্বেচ্ছাশ্রমে  কাজ করছেন সাথীরা।  আল্লাহর অশেষ নৈকট্য লাভের আশায় এভাবে প্রতিদিন শত শত মুসল্লি কাজ করেছেন। মার্কাজ মসজিদের মাঠসহ আশপাশের আরও দুটি মাঠে বিশাল আকৃতির প্যান্ডেল তৈরি করা হয়। সুপেয় খাবার পানির জন্য মার্কাজ মসজিদের পূর্ব পাশে বসানো হয় ২০টি নলকূপ। বসানো হয় বেশ কয়েকটি গভীর নলকূপও। তার পাশেই মুসল্লিদের জন্য দুই শতাধিক টয়লেট বসানোর স্থাপন করা হয়েছিল। এবারের ইজতিমায় যশোরের আটটি উপজেলাসহ আশেপাশের জেলা থেকে থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

আখেরি মোনাজাত ইজতেমা যশোর জেলা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল

হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.