Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আগুনে পুড়েছে দিনমজুর ফজলুর সংসার

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাকিবুর রহমান ডলার, কালীগঞ্জ
প্রতিদিনের মতো রাতে স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমাচ্ছিলেন দিনমজুর ফজলু মন্ডল। হঠাৎ ঘুম ভেঙে দেখেন আগুনের শিখায় জ্বলছে তার বসতঘর। কোনোরকমে প্রাণ নিয়ে দুজনে ঘর থেকে বের হয়ে পাড়া প্রতিবেশীর সহায়তায় আগুন নেভাতে পারলেও ততক্ষণে পুড়ে গেছে তার সংসার।
গত ৭ ফেব্রুয়ারি রাতে এ এঘটনা ঘটে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নে। অভাবের সংসারে মাটি ও টিনের তৈরি দুই ঘরে থাকা সংসারের খুঁটিনাটি জিনিসপত্র সব কিছুই পুড়ে যায় আগুনে। দুজনের পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি তারা।
প্রতিবেশী সোহাগ জানান, ৩ মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার সংসার কোনো রকমে চলছিল। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় শুধু স্বামী-স্ত্রী থাকেন বাড়িতে। বৈদ্যুতিক শটসার্কিটে বাড়িতে আগুন লেগেছে বলে সকলের ধারণা। শীতে থাকা খাওয়ার কষ্টের কথা চিন্তা করে ফজলু মন্ডল স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আর তিনি পাশেই ছোট চটে মোড়ানো রান্না ঘরে কনকনে এই শীতে কোনরকমে রাত কাটাচ্ছেন। পাড়া প্রতিবেশীর দেয়া খাবারে মেটাচ্ছেন পেটের ক্ষুধা। অগ্নিকাণ্ডের এই ঘটনার ৬ দিন পার হলেও নতুন করে পুনরায় ঘর নির্মাণের অর্থ না থাকায় পোড়া ঘর বাড়ি ওই অবস্থায় পড়ে আছে তার। স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সমাজের সামর্থ্যবান কেউই অসহায় ফজলুর পাশে এসে দাঁড়াননি।
ক্ষতিগ্রস্ত ফজলু মন্ডলের বাড়ি যেয়ে দেখা যায়, তিনি রান্নাঘরে একটি কাঠের তৈরি খাটের ওপর শুয়ে আছেন। তার সঙ্গে কথা হলে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আগুনে আমার ঘরবাড়ির সঙ্গে সংসারটাও পুড়ে গেছে। নতুন করে ঘর নির্মাণ করার সামর্থ্য আমার নেই। ঘটনার দিন শুধুমাত্র উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ভাই আমাকে ৩ হাজার টাকা দিয়েছিলেন। ওই টাকা দিয়েই খাট, লেপ ও একটি লুঙ্গি কিনেছি। আর কোনো সাহায্য সহযোগিতা কারো থেকে পাইনি। ঘর নির্মাণে আমি সকলের সহযোগিতা চাই।
কোলা ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনে আমি গিয়েছিলাম তার বাড়িতে। আমি তাকে ব্যক্তিগত ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছি। অসহায় এই মানুষটির পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানাই।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.