Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা
  • অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার
  • জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে
  • যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • যশোরে শহীদ খামেনি স্মরণে শোকসভা
  • তালায় পরিবহনের ধাক্কায় গৃহবধূ নিহত
  • ফেনসিডিল মামলায় পিকআপ চালকের যাবজ্জীবন 
  • মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২৪, ২০২৫

যশোর-৫ ইকবাল আউট, রশীদ বিন ওয়াক্কাস ইন, ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোর-৫ ইকবাল আউট, রশীদ বিন ওয়াক্কাস ইন, ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির প্রার্থী বদল হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে যেনো বজ্রাঘাত হয়েছে। এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন জমিয়তে ওলামায়ে ইসলামের (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোপূর্বে প্রাথমিকভাবে উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে এ আসনে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছিল।

এর আগে প্রাথমিকভাবে উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে এ আসনে মনোনয়ন দিয়েছিল হাইকমান্ড।

এতে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের সৃষ্টি হয়। প্রার্থী শহীদ ইকবালও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে নেমে পড়েন। ফলে এ আসনে ধানের শীষের নতুন জোয়ার সৃষ্টি হয় বলে দলীয় সূত্রগুলো জানায়। কিন্তু প্রার্থী বদলের ঘোষণায় সেই জোয়ারে ভাটা পড়ে।

এ বিষয়ে অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কেন্দ্রের সিনিয়র নেতাদের সিদ্ধান্ত নিয়ে কিছু বলার নেই। তবে এ সিদ্ধান্তে তৃণমূলে হতাশার সৃষ্টি হয়েছে। তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছি। মণিরামপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু জানিয়েছেন, বিএনপির প্রার্থীর পরিবর্তে জোটের প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে-এটি তৃণমূলের নেতাকর্মীরা মানতে পারছেন না।

এজন্য তাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছেন। তবে সিদ্ধান্ত বদল না হলে নির্বাচনে প্রভাব পড়ারও আশঙ্কা রয়েছে। তবে নতুন মনোনীত প্রার্থী মুফতি রশীদ বিন ওয়াক্কাস জানান, কিছুটা ক্ষোভ হতাশা থাকবেই। তবে বিএনপির নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ধারণ করে। তাই দলীয় সিদ্ধান্ত মেনে আমার সঙ্গেই থাকবেন।

এদিকে, যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করায় বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। বিকেলে মণিরামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মণিরামপুর বাজারের প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা “অবৈধ মনোনয়ন মানি না, মানবো না”-এমন বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নেতাকর্মীরা জানান, মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্তে তারা হতাশ ও ক্ষুব্ধ। তারা দাবি করেন, ত্যাগী ও জনপ্রিয় নেতার প্রতি অবিচার করা হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কর্মসূচি দেয়ার ইঙ্গিতও দেন তারা।

ইকবাল নেতাকর্মীরা বিএনপি যশোর-৫ রশীদ বিন ওয়াক্কাস
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা

অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার

জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.