Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা
  • অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার
  • জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে
  • যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • যশোরে শহীদ খামেনি স্মরণে শোকসভা
  • তালায় পরিবহনের ধাক্কায় গৃহবধূ নিহত
  • ফেনসিডিল মামলায় পিকআপ চালকের যাবজ্জীবন 
  • মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৯, ২০২৬

অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা

উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক কৃষক ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার পায়রা ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রাম এবং নওয়াপাড়া পৌর এলাকার শিমুলতলী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

উপজেলার পায়রা ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের সুজন মণ্ডল (৫৫) পেশায় একজন কৃষক ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে সময় কাটানোর পর বৃহস্পতিবার ভোরে তাকে অচেতন অবস্থায় দেখতে পান স্বজনরা। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে একই দিন বেলা আনুমানিক ৩টার দিকে নওয়াপাড়া পৌরসভার গরুহাট সংলগ্ন শিমুলতলী এলাকার নিজ বাসা থেকে অন্তিক বৈরাগী (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, দুটি ঘটনারই খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

ঘটনাগুলোর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা

জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে

যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.