Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক
  • যশোরে মাকে হত্যা : স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার
  • বাঘারপাড়া ও নড়াইল সীমান্তের এগারোখানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • কবিরাজির আঁড়ালে জাল টাকার কারবার : মণিরামপুরে আটক ২, জব্দ কম্পিউটার, জাল নোট
  • জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা প্রয়াত আজাদুল কবির আরজুর জন্মদিন উদযাপিত
  • চৌগাছায় গরুবাহী আলমসাধু উল্টে চালক নিহত
  • স্ক্রিনের আলোয় হারিয়ে যাচ্ছে রাতের ইবাদত
  • পাওনা টাকার দাবিতে গোয়াল থেকে নিয়ে গেল গরু !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আজাদুল কবির আরজু’র মানবতায় নতুন জীবনের পথে দীপু

banglarbhoreBy banglarbhoreOctober 6, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
ধর্ম পরিবর্তনের কঠিন সিদ্ধান্তের জেরে পারিবারিক ও সামাজিক বঞ্চনার শিকার হওয়া শাহরিয়ার দীপু আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সুদূর ভেলোরের সিএমসি-তে জরুরি কিডনি অপারেশনের জন্য যখন তার পাঁচ লাখ টাকার প্রয়োজন, ঠিক সেই মুহূর্তে যশোর জেলা প্রশাসন, স্থানীয় সুধীজন ও জাগরণী চক্র ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু’র সম্মিলিত সহায়তায় তার চিকিৎসার পথ সুগম হলো।

ত্রিশ বছর আগে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হওয়ার ‘অপরাধে’ তার নিজের পরিবারÑভাই-বোনÑসবাই তাকে ত্যাগ করেছিলেন। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে দীর্ঘকাল ধরে তিনি একাকী, নিরুপায় জীবনযাপন করছিলেন। কিন্তু ভাগ্য তার ওপর আরও কঠিন পরীক্ষা নিয়ে আসে। সম্প্রতি তিনি কিডনি রোগে আক্রান্ত হন, যার ফলস্বরূপ তার জীবন বাঁচাতে দ্রুত ভেলোরের সিএমসি-তে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে অপারেশন প্রয়োজন। যখন ভালোবাসার সব দরজা বন্ধ ছিল, তখন মানবতার দুয়ার খুলে দেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, যিনি ব্যক্তিগতভাবে ২০ হাজার টাকা অনুদান দিয়ে প্রথমে সাহায্যের হাত বাড়িয়ে দেন। জাগরণী চক্র ফাউণ্ডেশনসহ আরও অনেক হিতৈষীদের আর্থিক সহায়তার পরও চিকিৎসার ব্যয়ের ঘাটতি ছিল ২ লাখ ২০ হাজার টাকা। এই কঠিন সময়ে জাগরণী চক্র ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু সোমবার অবশিষ্ট ২ লাখ ২০ হাজার টাকা নগদ প্রদান করে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ অর্থ সংস্থান নিশ্চিত করেন। এই বিশাল ও নিঃস্বার্থ অনুদান শাহরিয়ার দীপুর জীবন রক্ষার ক্ষেত্রে এক চূড়ান্ত ভরসা যোগাল।

প্রার্থনা করা হচ্ছে, চিকিৎসা শেষে শাহরিয়ার দীপু যেন তাঁর ঘরে হাসিমুখে ফিরে আসেন।

আজাদুল কবির আরজু দীপু নতুন জীবনে মানবতা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক

    August 28, 2026

    যশোরে মাকে হত্যা : স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার

    August 28, 2026

    বাঘারপাড়া ও নড়াইল সীমান্তের এগারোখানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    August 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.