বিবি প্রতিবেদক
আজ ৩১ জানুয়ারি ভাষা সৈনিক আমির আহমদের অষ্টাদশ মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের এই দিনে তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আমির আহমদ ১৯২৯ সালের ২৫ জানুয়ারি নড়াইল জেলার লোহাগড়ার জয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে ভাষা আন্দোলন শুরু হলে তিনি যশোরে সেই আন্দোলনের অগ্রভাগে ছিলেন। ১৯৫২ সালের পরে তিনি নৌবাহিনীতে যোগ দেন। ১৯৭৪ সালে আমির আহমদ অবসরে যাওয়ার পর সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে তিনি একাধিকবার শ্রেষ্ঠ পাঠক নির্বাচিত হন।
তার মৃত্যুবার্ষিকীতে মরহুমের পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, দোয়া মাহফিলের উদ্যোগ নেয়া হয়েছে। ভাষা সৈনিক আমির আহমদ যশোর টায়ার ব্যবসায়ী সমিতির সভাপতি কাওছার আহমদ ও বণিক বার্তার যশোর জেলা প্রতিনিধি আবদুল কাদেরের পিতা।
শিরোনাম:
- যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
- আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
- অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
- যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
- সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
- স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
- যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত

