বাংলার ভোর প্রতিবেদক
আজ যশোর জেলায় ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ উপলক্ষে বিশেষ ব্রিফিং করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার পুলিশ লাইন্স মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে নিয়োগ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণ এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সের উপস্থিতিতে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ হেডকোয়ার্টাস ঢাকার পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান জেলায় ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনার লক্ষ্যে নিয়োগ ডিউটিতে নিয়োজিত সকলের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
