নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া

আড়ংঘাটা থানার শীর্ষ সন্ত্রাসী সুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গত বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে হরিণটানা থানার কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

সন্ত্রাসী সুজন আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, আটক সুজনের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একটি হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।

গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির ভেতর তার দেখানো স্থান থেকে একটি দেশীয় তৈরি শর্টগান, একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড শর্টগানের গুলি এবং দুই রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি উদ্ধার করা হয়।

আটক আসমিকে পরবর্তীতে আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Share.
Exit mobile version