Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ‘জাল দলিলে’ যশোরের সেই জমি তিন কোটি টাকায় বিক্রি!

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ‘জাল দলিলের মাধ্যমে’ যশোর শহরের সেই তিন কোটি টাকার সম্পত্তি বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই জমিতে বিদ্যুৎ সংযোগ গ্রহণ ও আদালতের নিষেধাজ্ঞার সাইনবোর্ড অপসারণের চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। জমির মালিক ফজলে রাব্বীর অভিযোগ, ‘আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রভাব খাটিয়ে জাল দলিলের মাধ্যমে প্রতারক মোশারফ হোসেন ওই জমি বিক্রি করে দিয়েছেন।’

যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার ফজলে রাব্বী জানান, যশোর কোতোয়ালি থানার ৯২ ঘোপ মৌজায় এস.এ. ৫০৩ আর.এস ৫২৩ খতিয়ানের আর.এস. ১৭৭০ দাগে তাদের ২৮.৬৯ শত জমি রয়েছে। একসময় মোশারফ হোসেন তাদের জমি ও স্থাপনার কেয়ারটেকার ছিলেন। ওই সময় ৬ শতক জমি জাল-জালিয়াতি করে ভুয়া দলিল তৈরি করেন। বিষয়টি ফাঁস হওয়ার পর তিনি আদালতে মামলা করেন। মামলা চলমান রয়েছে। এজন্য জমিতে আদালতের নিষেধাজ্ঞাসম্বলিত সাইনবোর্ডও টানানো রয়েছে। ২০২৪ সালে মোশারফ হোসেন ওই জমি বিক্রির জন্য একাধিক ব্যক্তির কাছ থেকে বায়না গ্রহণ করেন। কিন্তু মামলার বিষয়টি জেলা রেজিস্ট্রি অফিস অবহিত থাকায় জমি রেজিস্ট্রি করতে পারেননি। ফলে তিনি বায়না ফেরত দিতেও বাধ্য হন। গতবছর নভেম্বরে এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

ফজলে রাব্বী আরও অভিযোগ করেন, গত বছর মোশারফ হোসেন উপশহর এলাকার বাসিন্দা ফজলিয়ারা জাহান নামে এক নারীর কাছে জমিটি বায়না করেছিলেন। কিন্তু তখন রেজিস্ট্রি করতে না পেরে বায়না ফেরত নিয়েছিলেন। কিন্তু গত ৪ আগস্ট ’২৫ মোশরফ হোসেন খুব গোপনে অনৈতিক প্রভাব খাটিয়ে ওই জমি ফজলিয়ারা জাহান নামে সেই নারীর কাছে তিন কোটি টাকায় বিক্রি করে দেন। অথচ ওই জমি নিয়ে এখনও মামলা চলমান এবং জমিতে আদালতের নিষেধাজ্ঞাসম্বলিত সাইনবোর্ডও টানানো রয়েছে।

ফজলে রাব্বী জানান, সম্প্রতি ওই জমিতে বিদ্যুৎ সংযোগ গ্রহণ ও আদালতের নিষেধাজ্ঞার সাইনবোর্ড অপসারণের চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। এরপর তিনি খোঁজ-খবর নিয়ে জানতে পারেন জাল দলিল ব্যবহার করে ওই ছয় শতক জমি মোশারফ হোসেন তিন কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন। গত ৪ আগস্ট ওই জমি রেজিস্ট্রি হয়েছে। দলিল নং-১০৫৬৩/২৫। তিনি ওই দলিলের নকলও তুলেছেন। প্রভাবশালী এক কর্মকর্তাকে অনৈতিক সুবিধা দিয়ে তিনি ওই জমি রেজিস্ট্রি করতে সক্ষম হন দাবি করে ফজলে রাব্বী বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।

প্রসঙ্গত, এই মোশারফ হোসেনের বিরুদ্ধে জালিয়াতি করে দু’টি এনআইডি কার্ড তৈরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তিনি কারাগারেও গিয়েছেন। এনিয়ে একাধিক সংবাদও প্রকাশিত হয়েছে।

এ ব্যাপারে মোশরফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জমি বিক্রির বিষয়টি অস্বীকার করেন। দলিলের বিষয়টি উল্লেখ করা হলে তিনি বলেন, ‘কে কিভাবে দলিল করেছে জানি না। আপনাদের ইচ্ছে হলে লিখে দেন।’

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জাল দলিলে জমি বিক্রি যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.