Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর উপশহরে জমি নিয়ে বিরোধ : ডিসি’র কাছে গ্রাম পুলিশের অভিযোগ
  • ডিবি পরিচয়ে স্বর্ণ ডাকাতি : বাঘারপাড়া যুবদল নেতা আফজাল গ্রেপ্তার
  • মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
  • যশোরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • স্বামী ও সতীনের বিরুদ্ধে অধিকার বঞ্চনার অভিযোগে সংবাদ সম্মেলন
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
  • এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতা দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
  • বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলি, জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেলা আ.লীগ সভাপতি শ্যোন-এ্যারেস্ট

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১২, ২০২৬No Comments১১ Views
Facebook Twitter WhatsApp
যশোর জেলা আ.লীগ সভাপতি শ্যোন-এ্যারেস্ট
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সহিংসতার একটি মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে শ্যোন-এ্যারেস্ট দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আশরাফুল আলমের আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবা শারমিন এ আদেশ দেন।

এদিন আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম মিলনের জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন।

মামলার অভিযোগে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট অভয়নগরের নোয়াপাড়া এলাকায় চলমান ছাত্র-জনতার আন্দোলনের সময় একদল ব্যক্তি সেখানে জড়ো হয়। অভিযোগ রয়েছে, তারা আন্দোলনরতদের ওপর হামলা, গুলি বর্ষণ ও বিস্ফোরণের ঘটনা ঘটায়। পাশাপাশি বাজারের বিভিন্ন দোকানপাট ভাঙচুর করা হয়।

এ ঘটনায় একই বছরের ১০ ডিসেম্বর অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের জোবায়ের হোসেন বাদী হয়ে মারপিট, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকালে সংশ্লিষ্ট ব্যক্তির সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়ায় বর্তমানে অন্য মামলায় কারাগারে থাকা অবস্থায় তাকে এ মামলায় শ্যোন-এ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। আদালত শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর উপশহরে জমি নিয়ে বিরোধ : ডিসি’র কাছে গ্রাম পুলিশের অভিযোগ

জুন ৭, ২০২৬

ডিবি পরিচয়ে স্বর্ণ ডাকাতি : বাঘারপাড়া যুবদল নেতা আফজাল গ্রেপ্তার

জুন ৭, ২০২৬

মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.