Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
  • পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির
  • কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
  • মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

আপনি, আমি এবং আমরাই বাংলাদেশ

banglarbhoreBy banglarbhoreOctober 10, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রেহানা ফেরদৌসী
দেশ বদলাতে চাই আমরা সবাই কিন্তু নিজেকে বদলাতে চাই না কেউ’ই! কিন্তু প্রথমে নিজেকে বদলে দিলে, দেশ এমনিতেই বদলে যাবে। দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে সবার আগে নিজেকেই এগিয়ে আসতে হবে। জাতি এবং দেশকে এগিয়ে নিতে হলে প্রথমে নিজেকে গড়ে তুলতে হবে দেশের একজন আদর্শ নাগরিক হিসেবে।

মনের মধ্যে হিংসা, ঘৃণা এবং বিদ্বেষ উদ্রেক করতে পারে এমন জিনিস এড়িয়ে চলতে হবে। ব্যক্তি আক্রমণকারী লোকদের এড়িয়ে চলতে হবে। নেতিবাচক ভাবনা মন থেকে বাদ দিতে হবে । যেসব সামাজিক মাধ্যম হতাশা বাড়ায় তা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে । প্রচুর পড়াশোনা করার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি নিজের মানসিক যত্ন নিতে হবে।

মানুষের অভ্যাসই মূল চরিত্র কিংবা মৌলিকতা। অভ্যাস বদলে গেলে মানুষ বদলে যায় এটাই প্রকৃতির নিয়ম। বদলে যাওয়া একটি ঘটনার নাম মাত্র। মানুষ বদলায় নানান সময় নানান কারণে। ব্যক্তিত্ব আর মনুষত্ব হচ্ছে একজন ব্যক্তির প্রথম ও প্রধান আলোচনার বিষয় । আপনি/আমি নিজেকে বদলে দেবো নিজেদের জন্যই। নিজের ভালো এবং নিজের উন্নতির জন্যই। আমরা আমাদের জীবনের কথা ভেবে সব সময় ভালো কিছু করাই হচ্ছে প্রথম এবং প্রধান কাজ। বদ অভ্যাস হচ্ছে আমাদের জীবনের সবচাইতে খারাপ দিক। এই বদ অভ্যাস ত্যাগ করা হচ্ছে ইচ্ছার ব্যাপার। নিজেকে পরিবর্তনের জন্য এটি সবচাইতে বেশি জরুরি। পরিশ্রম ছাড়া কোন কিছু অর্জন করা সম্ভব নয়। জীবনে ধৈর্যের সাথে পরিশ্রম অনেক বেশি গুরুত্ব বহন করে। যে কোনো কিছু পেতে হলে মনের জোর নিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় । আগে কিংবা অন্যান্য খারাপ অবস্থায় ও ধৈর্য ধারণ করতে হয় । আমরা যদি নিয়মিত বই (ধর্মীয় গ্রন্থ এবং অন্যান্য বই) পড়ি, তাহলে আমাদের দুঃখ কমে যাবে এবং অনেক কিছু শিখতে সাহায্য করবে। জীবনে নতুনত্ব যোগ করা যাবে। নিজে বই পড়ি এবং অন্যকে পড়তে উৎসাহিত করি।

রাষ্ট্রের পরিবর্তন শুধু সরকারের উপর নির্ভর করে না, বরং ব্যক্তিগত উদ্যোগের উপরও অনেকাংশে নির্ভর করে। ব্যক্তিগত পরিবর্তন থেকেই সামাজিক পরিবর্তন এবং রাষ্ট্রের পরিবর্তন সম্ভব। আমরা চাইলে যে কোন সময় থেকে নিজেকে বদলে ফেলা সম্ভব। যখন আমরা বুঝবো, আমরা যে অবস্থায় আছি এখান থেকে বার হতে গেলে নিজেকে বদলানো প্রয়োজন তখন অবশ্যই নিজেকে বদলে ফেলার চেষ্টা করবো। আর যদি নিজে কখনো না চাই , তাহলে বাইরে থেকে কেউ আমায় বদলে দিতে পারবে না। এটা নিজের উপরই নির্ভর করবে। সুখী জীবনের প্রথম শর্ত হচ্ছে , জীবনকে বুঝতে শেখা, অনুভব করা এবং নিজের ভেতরটাকে নতুন করে জানা।

দেশের সাফল্য কামনায় ব্রতো হতে হবে । আপনার যদি দেশপ্রেম থাকে তাহলে সেই সুন্দর চিন্তাভাবনা সকলের মধ্যে ছড়িয়ে দিন। আপনার সুন্দর একটি ভাবনার প্রকাশ হয়তো আমায় পরিবর্তনের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে! সমাজে কিছু নেগেটিভ চিন্তা ভাবনার মানুষ আছে যারা এইসব কাজকর্মকে ভালো চোখে দেখে না। তারাই এসব করতে বাঁধা দেবে। তবুও কবিগুরুর সেই অমর বাণী মেনে চলতে হবে…
“যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চল রে।”

আপনি-আমি বদলে গেলেই বদলে যাবে দেশ। তাই নিজেকে দিয়েই হোক পরিবর্তনের সূচনা। নিজে বদলাই…দেশ এমনিতেই বদলে যাবে ।

সহ সম্পাদক, সমাজকল্যাণ বিভাগ,
পুলিশ নারী কল্যাণ সমিতি
(কেন্দ্রীয় পুনাক)

আপনি আমরা আমি বাংলাদেশ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন

    October 10, 2026

    পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির

    October 10, 2026

    কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.