Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ
  • নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা
  • যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন
  • চৌগাছায় পুলিশি অভিযানে যুবলীগ নেতাসহ আটক ৩
  • কোটচাঁদপুরে পাওয়ার ট্রিলার প্রতিযোগিতায় মানুষের ঢল
  • আঙুর চাষে বদলে গেছে চৌগাছার সেলিমের জীবন
  • সুন্দরবনে অভিযান : অস্ত্রসহ কুখ্যাত জোনাব বাহিনীর তিন সদস্য আটক
  • স্বামীর পরকীয়ার জেরে তরুণী হত্যার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি বাবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২৮, ২০২৪

আব্দুর রাজ্জাক কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত 

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর সংবাদদাতা 

যশোরের কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দুই পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবুল হোসেন আজাদ সভাপতি, আলমগীর কবির বিশ্বাস সাংগঠনিক সম্পাদক-১ ও হুমায়ূন কবির সুমন সাংগঠনিক সম্পাদক-২ পদে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী থাকায় ওই পদের নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে একটানা বেলা ৩টা পর্যন্ত ১১ টি  ইউনিযন বিএনপির ৭৮১ নেতার মধ্যে ৭৫৯ জন নেতা তাদের ভোটাধিকার প্রয়োগ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচন করেন। প্রতিটা ইউনিয়নে ভোটার ছিল ৭১ জন।

কেশবপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই নির্বাচনে প্রভাষক আব্দুর রাজ্জাক ৬৫৯ ভোট পেয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ পান ৮৫ ভোট। অপর প্রার্থী মাস্টার কেএম খলিলুর রহমান পান ৮ ভোট। ভোট বাতিল হয় ৭ টি। অনুপস্থিত ছিলেন ২২ জন ভোটার।

নির্বাচন পরিচালনা করেন যশোর জেলা  বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম -আহ্বায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন ও জেলা বিএনপির সদস্য ও নির্বাচন কমিশনার অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান প্রমুখ।

বিএনপি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা

যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.