Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা
  • যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • নাগরিক সেবার মান বাড়াতে ঝিকরগাছা ইউএনওর সঙ্গে এনসিপি মতবিনিময়
  • অভয়নগরে চিকিৎসক ও সরঞ্জাম সংকট,বন্ধের পথে পরিবার পরিকল্পনার ৮ কেন্দ্র
  • যশোরে পর্যটন করিডর গড়ার প্রস্তাব
  • আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে সাভার ও আদমজী চ্যাম্পিয়ন
  • বাল্যবিবাহ রোধ হলেও প্রতিকার হচ্ছে না !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আমদের সবচেয়ে বড় দায়িত্ব শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর আসনে বসানো : কাজী নাবিল

banglarbhoreBy banglarbhoreDecember 23, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আগামী মাসের ৭ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রীর আসনে আসীন করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখা।’
গতকাল বিকেলে যশোর সদরের হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বারীনগর বাজারে আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। পথসভায় সভাপতিত্ব করেন হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক বিশ্বাস।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের শাসনামলের ফিরিস্তি তুলে ধরে সংসদ সদস্য কাজী নাবিল বলেন, সেই সময়ে দেশের অবস্থা কেমন ছিল। বিএনপি-জামায়াত জোট দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। তাদের শাসনকাল ছিল সিরিজ বোমার বাংলাদেশ, বাংলা ভাইয়ের বাংলাদেশ, গ্রেনেড হামলার বাংলাদেশ। সেই বাংলাদেশকে অন্ধকারের কূপ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন। এখন বাংলাদেশ হচ্ছে স্বস্তির বাংলাদেশ, উন্নয়নের রোল মডেলের বাংলাদেশ।
তিনি আরো বলেন, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পদ্মা সেতু নির্মাণের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘এই সেতু নির্মাণের ফলে আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হতে যাচ্ছে। যশোরে ইতোমধ্যে একটি অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার কাজ শুরু হতে যাচ্ছে।’
দেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে যশোরের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, ‘২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জেলাকেই প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা দেন। এই জেলায় তিনি একটি বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন। দিয়েছেন একটি মেডিক্যাল কলেজ। শেখ হাসিনা সফটওয়্যার আইটি পার্ক, ভৈরব নদ খননসহ নানা উন্নয়নমূলক কাজ করেছেন।’
পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস, যবিপ্রবির শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমাইরা আজমীরা এরিন, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক প্রমুখ।
বিকেলের পথসভার আগে বেলা সাড়ে ১২টার দিকে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ যশোর শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় গণসংযোগ করেন। ওই সময় তিনি পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক, দিনমজুরদের সঙ্গে কুশল বিনিময়সহ দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন। এরপর দুপুরে তিনি সদরের ফতেপুর ইউনিয়নে লালু ফকিরের মাজার জিয়ারত করেন।
এরপর সেখান থেকে তিনি যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালবাড়ি মোড়ে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা

    October 20, 2026

    যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

    October 20, 2026

    সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

    October 20, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.