Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আমি আপনাদের সেবা করতে চাই : এমপি আজিজুল ইসলাম

banglarbhoreBy banglarbhoreJanuary 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর
আপনারা আমাকে ভোট ও ভালোবাসা দিয়ে এমপি বানিয়েছেন আমি আপনাদের সেবা করতে চাই। আমি আপনাদের পরিবারের মানুষ হয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। কোনো কাজ নিয়ে আমার কাছে ছুটে যেতে হবে না। আমি যে কোনো প্রয়োজনে আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ।
নির্বাচনকালে যারা আমাদের আপনাদের মনে কষ্ট দিয়েছেন তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। অতীতের গ্লানী ও সকল হিসেব নিকেশ ভুলে যাবেন। কোনো নিয়োগ বাণিজ্য, দখলবাজি, চাঁদাবাজি আমার এলাকায় চলবে না। মোটরসাইকেল শ্রমিক, ভ্যান শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমার নাম ভাঙিয়ে কেউ কোনো সুযোগ নেয়ার চেষ্টা করবেন না। অনৈতিক সুযোগ সুবিধা ভোগ করার চেষ্টাকারিরা আমার কাছে আসার চেষ্টা করবেন না। ক্ষণিকের দুনিয়ায় আমার ভিতরে লালসা নেই। আমি সাবেক প্রয়াত শিক্ষা মন্ত্রী এএসএইচকে সাদেক ও তাঁর সহধর্মিনী প্রায়ত সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের শিক্ষা আর আদর্শ বুকে ধারণ করে লালন করে রাজনীতি করতে এসেছি। আপনারা দোয়া করবেন এমপি হিসাবে দায়িত্ব পালন কালে কোনো লালসা যেন আমার মনে না আসে।
দ্বাদশ জাতীয় যশোর-৬ কেশবপুর আসনের নবনির্বাচিত সর্বকনিষ্ট সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম গতকাল বিকেলে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, সদর ইউনিয়নের মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভান্ডারখোলা বাজারে পৃথক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এদিকে শুক্রবার বিকেলে হাসানপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয় ও মজিদপুর ইউনিয়নের শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গন এবং সদর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামবাসীর আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। হাসানপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও মজিদপুর ইউনিয়নের শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে নুরুল ইসলামের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের য্গ্মু আহ্বায়ক শামীম রেজা, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মাহফুজ, ইউপি সদস্য হুমায়ুন কবির টিনু, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, টিপু সুলতান, আব্দুল হামিদ, তরিকুল ইসলাম গাজী,ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ, শ্রীকান্ত, তুষার হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অপরদিকে নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলামকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তাকে ফুলেল শুভেচছা জানিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.