Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যশোরের ইফতার মাহফিল
  • যশোরে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
  • কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাসদের আলোচনা সভায়
  • সুষম খাদ্যতালিকায় রাখবে সুস্থ
  • ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান
  • যশোরে প্রায় ১০ কোটি টাকার মাদক ও চোরাচালানী পণ্যসহ আটক ১
  • লোন ও চাকরির প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
  • যশোরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া আটক

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আলোচিত মহিলা আওয়ামী লীগনেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে ডিবি পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে সোমবার বিকেলে যশোর ডিবির একটি টিম যশোর শহরের পালবাড়ি-গাজিরঘাট রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরে বিএনপির দলীয় কার্যালয় পুড়ানোর মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মহুয়ার বাবার নাম সোহরাব আলী খান।

যশোর ডিবি অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা বলেন, ‘গত বছরের ৪ আগস্ট যশোরের বিএনপির কার্যালয়ে হামলা, ভাংচুর, লুট ও অগ্নিসংযোগ মামলার আসামি নাসিমা সুলতানা। তদন্তে পুরনো বিএনপি পার্টি অফিস সংক্রান্ত মামলায় মহুয়ার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সেই মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। এদিন সন্ধ্যায় তাকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আর্দেশ দেন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদ সদস্য প্রার্থী ছিলেন। এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সংরক্ষিত নারী আসনের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। কখনো আওয়ামী লীগ বা তাদের সহযোগী সংগঠনের পদ পদবিতে না থাকলেও তিনি নিজেকে তিনি মহিলা আওয়ামী লীগ নেত্রী দাবি করতেন।

জেলা মহিলা আওয়ামী লীগের বর্তমান কমিটি নিয়ে সংবাদ সম্মেলন করে বিষোদগাদ করে প্রথমে আলোচনায় আসেন। এরপর আলোচিত হন মূলত এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে।

পিবিআইতে কর্মরত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগটি তোলা হয়। এই ঘটনায় তখন তিনি ব্যাপক আলোচনায় আসেন।

আটক আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যশোরের ইফতার মাহফিল

মার্চ ১৪, ২০২৬

যশোরে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

মার্চ ১৪, ২০২৬

কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাসদের আলোচনা সভায়

মার্চ ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.