সাতক্ষীরা সংবাদদাতা: বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১০ টায় বেসরকারি সংস্থা আশার আনুলিয়া ব্রাঞ্চের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আশার আনুলিয়া ব্রাঞ্চের ম্যানেজার শেখ বাশির উদ্দিনের সভাপতিত্বে ক্যাম্পে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল হাকিম সানা, কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, মেডিকেল অফিসার ডা নিত্যানন্দ সরকার, সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য আবদুল হাকিম প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনভর দুই শতাধিক গরিব অসহায় হতদরিদ্রদের বিনামূল্যে ডায়াবেটিস, রক্ত, প্রসাব পরীক্ষা, লেবুলাইজেশন করা, ড্রেসিং সেলাই, সেলাই কাটা ইত্যাদি পরীক্ষা করা হয়।
শিরোনাম:
- পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
- লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
- স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
- যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
- স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
- মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজেন গণহত্যা দিবস পালন
- যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত
