আশাশুনি সংবাদদাতা
আশাশুনিতে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ ঘোষণা করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা যাচাই বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ও সদস্য সচিব শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা সাকিলা খানম (অঞ্জনা)।
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা সাকিলা খানম ২০০৩ সালে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। এর আগে ২০১৪ সালেও তিনি শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন।
শিরোনাম:
- যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
- যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
- তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
- ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
- ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
- বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
- যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
- যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
