আশাশুনি সংবাদদাতা
আশাশুনিতে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ ঘোষণা করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা যাচাই বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ও সদস্য সচিব শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা সাকিলা খানম (অঞ্জনা)।
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা সাকিলা খানম ২০০৩ সালে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। এর আগে ২০১৪ সালেও তিনি শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন।
শিরোনাম:
- উপশহর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত
- যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মণিরামপুরে যুব সমাবেশ
- যশোরে ভেসপা কমিউনিটির উদ্যোগে মানববন্ধন
- মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার
- লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন
- লোহাগড়ায় ইজিবাইক উল্টে নিহত ১
- যশোর-খুলনা মহাসড়ক : পাশ বাঁধানোয় নিম্নমানের ইট ব্যবহারে ক্ষুব্ধ এলাকাবাসী
- আশাশুনিতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন