Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ডিজিটাল যুগে বেড়েছে গুজব ও বিকৃত তথ্যের ঝুঁকি
  • শবে বরাত : রহমতের রাতে মাগফেরাতের প্রার্থনা
  • ভোটারদের উদ্বুদ্ধ করতে যশোরে তথ্য অফিসের গানের অনুষ্ঠান
  • যশোরে লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচারণা
  • হত্যাকাণ্ডের শিকার ভ্যানচালকের পরিবারের পাশে যশোরের পুলিশ সুপার
  • যশোরে তারেক রহমানের বিশাল নির্বাচনী জনসভা ‘নারীবিদ্বেষী ও ভোট চোরদের আর ছাড় নয়’
  • ধানের শীষের ফাঁকে লুকিয়ে থাকা স্মৃতি আর একরাশ অনুভূতি
  • আজাদুল কবির আরজু স্মরণে শোকসভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আ.লীগের দু-গ্রুপের সংঘর্ষ : দেশীয় অস্ত্রসহ আটক ৬

বাড়িঘর ভাঙচুর-লুটপাট
banglarbhoreBy banglarbhoreজুলাই ২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্রীপুর সংবাদদাতা:
মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের তিনটি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুুটপাট চালানো হয়।

এ সময় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করে। ওইদিন রাতেই পুলিশ বাদী হয়ে ৫২ জনকে এজাহারভুক্ত এবং ২ থেকে ৩শ’ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেছে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার আমতৈল গ্রামের রফিকুল ইসলাম ও সাবু বিশ্বাস সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে সোমবার দুপুরে দু’ পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রফিকুল ইসলামের সমর্থকেরা মিজানুর রহমান ও আবু দাউদের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। মিজানুর রহমান ও আবু দাউদ বিশ্বাস সাবু বিশ্বাসের সমর্থক বলে জানা গেছে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ উভয় পক্ষের ৬ জনকে আটক করে।

মিজানুর রহমানের বড় ভাই আব্দুল আলীম বিশ্বাস জানান, রফিকুল ইসলাম, আতিয়ার বিশ্বাস, ইদ্রিস ও আরিফের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জন আমাদের বাড়িতে হামলা করে। এ সময় তারা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। তারা আমার বাড়িতে থাকা ব্যবসার ১২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। আমি ঘটনার সঠিক বিচার চাই।
এ বিষয়ে জানতে রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম জানান, এ ঘটনায় আটক ৬ জনকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বাদী মামলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ডিজিটাল যুগে বেড়েছে গুজব ও বিকৃত তথ্যের ঝুঁকি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভোটারদের উদ্বুদ্ধ করতে যশোরে তথ্য অফিসের গানের অনুষ্ঠান

ফেব্রুয়ারি ২, ২০২৬

যশোরে লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচারণা

ফেব্রুয়ারি ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.