Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে অতীতেও কোনো সংকট ছিল না, এখনো নেই : প্রতিমন্ত্রী অমিত
  • জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আ.লীগের প্রাথমিক সদস্য পদ হারালেন ভাইস চেয়ারম্যান বিপুল

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ফেসবুক লাইভে এসে সংগঠন বিরোধী, মিথ্যাচার, কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ (রোববার) সন্ধ্যায় যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নবী নওয়াজ মো. মজিবুদ্দৌলা সরদার কনক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, ফেসবুক লাইভে এসে সংগঠন বিরোধী, মিথ্যাচার, কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ (রোববার) বেলা ৩টায় যশোর শহরের গাড়িখানাস্থ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় সকলের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। আনোয়ার হোসেন বিপুল দীর্ঘদিন যাবৎ অনেকের সাথে একই ধরনের কর্মকান্ড করায় ভবিষ্যতে যাতে মূল দল এবং সহযোগী সংগঠনের কোন পদে তাকে আসীন করা না হয় তার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে লিখিত সুপারিশ প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান, এসএম হুময়ুন কবির কবু, অ্যাডভোকেট এবিএম আহসানুল হক ও মেহেদী হাসান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম ও মীর জহুরুল হক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী আব্দুল কাদের, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, দপ্তর সম্পাদক মজিবুদ্দৌলা কনক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সী মহিউদ্দিন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হারুনুর রশিদ, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু, শ্রম সম্পাদক কাজী আবদুস সবুর হেলাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এম এ বাসার, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুল কবীর বিজু, উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম মোস্তফা খোকন, সদস্য অ্যাড. আসাদুজ্জামান আসাদ, আনোয়ার হোসেন মোস্তাক, প্রভাষক দেলোয়ার হোসেন দিপু, এহসানুল রহমান লিটু, কামাল হোসেন, ফারুখ আহমেদ, সামির ইসলাম পিয়াস, আলমুন ইসলাম পিপুল, নাজমা খানম, মারুফ হোসেন খোকন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে অতীতেও কোনো সংকট ছিল না, এখনো নেই : প্রতিমন্ত্রী অমিত

মার্চ ১০, ২০২৬

জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু

মার্চ ১০, ২০২৬

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.