Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
  • তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
  • রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ইউপি চেয়ারম্যানের দখল থেকে বাড়ি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreSeptember 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
মাগুরায় জবরদখলকারী হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম আখরোটের দখল থেকে বাড়ি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাড়ির প্রকৃত মালিক উর্মি শায়লা মনিরা।

শনিবার বেলা ১১ টায় মাগুরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উর্মি শায়লা মনিরা অভিযোগ করে বলেন, আমার পিতার রেখে যাওয়া মাগুরা শহরের হরিশদত্ত রোডে অবস্থিত ৮.২০ শতাংশ জমিসহ বাড়ির কর ফাঁকি দিয়ে মাজহারুল ইসলাম আখরোট চেয়ারম্যান খাস জমিতে পরিণত করে। এবং সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ক্ষমতার দাপটে উক্ত জমি দখল করে বসবাস করতে থাকে।

আমি ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি আমার পৈতৃক জমি ভাগ-বাটোয়ারার জন্য স্থানীয় জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য ও জেলা প্রশাসকের কাছে আবেদন করি। তখন তাদের কাছ থেকে কোন সাড়া না পেয়ে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠালে তৎকালীন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম আমাদেরকে নিয়ে মোট চারবার শুনানী করেন। তখন আমরা জানতে পারি মাগুরা শহরের হরিশদত্ত রোডে অবস্থিত চার তলা বাড়িটি আমার বাবার নিজ নামীয় সম্পত্তি। কিন্তু দীর্ঘদিন আখরোট চেয়্যারম্যান ক্ষমতার জোরে দখল করে রেখেছে।

একপর্যায়ে সকল বৈধ জমির সকল কাগজপত্র দিয়ে জেলা প্রশাসকের নিকট জমির মালিকানা দাবি করে আবেদন করলে জেলা প্রশাসক বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয় পাঠায়। ৩১ জুন ২০২৩ তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয় অবৈধ দখলদার, দুর্নীতিবাজ আখরোট চেয়ারম্যানের এই অনৈতিক কাজের জন্য বহিস্কারের আদেশ দেয়। আর ৬ আগস্ট ২০২৩ তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত ১২৮০ নং স্মারকের একটি চিঠিতে প্রকৃত বাড়ির মালিক হিসেবে আমাকে (উর্মি শায়লা মনিরা) বুঝিয়ে দেয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশনা দেন। জেলা প্রশাসক বাড়িটি বুঝিয়ে দিতে গড়িমসি শুরু করেন। আমি বাড়িটি বুঝিয়ে নিতে মাগুরায় গেলে ১৬ আগস্ট ২০২৩ আখরোট চেয়ারম্যান ও সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের নির্দেশে ১০-১২ জন সন্ত্রাসী আমার উপরে হামলা চালায় এবং আমার কাছে থাকা জমির মূল কাগজপত্র ছিনিয়ে নেয়।

এ ঘটনায় থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ। এরপর আমি কাগজপত্র নিয়ে আবারো জেলা প্রশাসকের সাথে দেখা করতে গেলে এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ আমার সাথে দেখা করেননি।

৬ আগস্ট ২০২৪ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমাকে ফোন দিয়ে বলেন ১০ দিনের মধ্যে আপনার বাড়িটি বুঝে নিতে হবে এবং ৩ লাখ টাকা দিতে হবে। পরবর্তীতে আমি জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগকে ফোন দিলে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মাহবুবুল হকের সাথে যোগাযোগ করতে বলেন। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মাহবুবুল হক আমাকে ফোন দিলে আমি জিজ্ঞাসা করি বাড়িটি বুঝিয়ে দিতে কত সময় লাগবে তিনি বলেন আগের জন যেরকম রেখে গেছে আমি সেরকম রেখে যাব।

সংবাদ সম্মেলনে কুখ্যাত সন্ত্রাসী, দখলকারী, দুর্নীতিবাজ আখরোট চেয়ারম্যানের দখল থেকে আমার বৈধ বাড়ি ও জমিটি উদ্ধার পূর্বক মালিকানা ফিরে পেতে আপনাদের মাধ্যমে প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ

    August 16, 2026

    বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

    August 16, 2026

    তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.