খাজুরা প্রতিনিধি
যশোরের গাছিদের জীবনমান উন্নয়নে স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে বেসরকারি সংস্থা বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেড্স) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশন ফোরাম (জীফ)। জাপান সরকারের বৈদেশিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের তৃণমূল প্রকল্পের আর্থিক সহযোগিতায় গতকাল এ উপকরণ বিতরণ করা হয়।
সদর উপজেলার ইছালী ইউনিয়নের কিসমত রাজাপুরে সংস্থার জেলা কার্যালয়ে কর্মসূচির উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রেজাউল ইসলাম, বেড্স-এর যশোর ফিল্ড অফিসের প্রকল্প ব্যবস্থাপক আনোয়ারুস সাদাত, আসাদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় প্রকল্পের আওতায় গাছিদের খেজুর গাছ পরিচর্যা, রস সংগ্রহ ও ভেজালমুক্ত গুড় উৎপাদনসহ নানা বিষয়ে পরামর্শও প্রদান করা হয়। কর্মসূচিতে অংশ নেয়া ৬০ জন গাছির প্রত্যেককে স্বাস্থ্য উপকরণ হিসেবে নেট, দড়ি, ছাকনি, হ্যান্ড গ্লোভস ও হেডক্যাপ বিতরণ করা হয়।
শিরোনাম:
- ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
- শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
- ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
- যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
- যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
- যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
- বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
- পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
