Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ইনসাফ ফাউণ্ডেশনের যশোর জেলা শাখার সেমিনার অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
কুরআন সুন্নাহর আলোকে নারীর মর্যাদা, ন্যায্য অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ইনসাফ ফাউণ্ডেশন সারা দেশে নারী বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

সেই ধারাবাহিকতায় সংগঠনের যশোর জেলা শাখা শনিবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে আত্মপ্রকাশ ও প্রেরণামূলক গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করে।  কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরুর পর সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইনসাফ ফাউণ্ডেশনের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আমানুল্লাহ কাসেমী।  প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ইনসাফ ফাউণ্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুফতি মাহমুদুল হাসান দা.বা.।  প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম দা.বা.। বিষয়ভিত্তিক আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তাহমীদুল মাওলা। সেমিনারে সভাপতিত্ব করেন ফাউণ্ডেশনের যশোর জেলা শাখার সভাপতি মাওলানা নাসীরুল্লাহ। যশোরের আট শতাধিক শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ সরকারী-বেসরকারী কর্মকর্তা, ব্যবসায়ী ও সমাজ সেবকবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত এই সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইনসাফ ফাউণ্ডেশন যশোর জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল মান্নান, মুফতি মুজিবুর রহমান, শায়খুল হাদীস মাওলানা রুহুল আমিন, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা মাজহারুল ইসলাম, ইনসাফ ফাউন্ডেশন যশোর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হামিদুল ইসলামসহ গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

সংগঠনের যশোর জেলা শাখার প্রধার উপদেষ্টা মাওলানা আনোয়ারুল করীম যশোরীর দোআ পরিচালনার মাধ্যমে সেমিনারটি সমাপ্ত হয়।

ইনসাফ ফাউণ্ডেশন জেলা শাখা যশোর সেমিনার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২

মার্চ ৩, ২০২৬

দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়

মার্চ ৩, ২০২৬

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.