Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের আগে বেজপাড়ায় অসহায়দের মাঝে ফ্রেন্ডস ক্লাবের মাংস বিতরণ
  • সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ার করলেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক খোকন
  • যশোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
  • যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • যশোরে গোফরান বাহিনীর প্রধান নাসির শেখ আটক
  • কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের ঈদ সামগ্রি বিতরণ
  • পাইকগাছায় ২৪ ঘন্টায়ও পুলিশ সদস্যের মা হত্যার ক্লু উদ্ধার হয়নি!
  • এবার খুলনায় প্রকাশ্যে গুলি করে ছাত্রদল নেতা হত্যা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঈদের আগে বেজপাড়ায় অসহায়দের মাঝে ফ্রেন্ডস ক্লাবের মাংস বিতরণ

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোর শহরের বেজপাড়া এলাকায় গরিব দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব। সোমবার বিকেলে সংগঠনটির উদ্যোগে ৫০ জন অসহায় সুবিধাবঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ মাংস পৌছে দেয়া হয়। সংগঠনের সদস্যরা জানান, ঈদের আনন্দ সমাজের সব শ্রেণী-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যে সব পরিবারে আয়ের কোন স্থায়ী উৎস নেই, সেসব পরিবারকে বাছাই করে তাদের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ফেন্ডস ক্লাবের সভাপতি মাহামুদ এলাহী মানু, সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আজাদ, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম টিপু, কেষাধ্যক রবিউল ইসলাম মিঠুন মোল্লা, আব্দুর রাজ্জাক, ফারুক হোসেন, সাকিব হাসান ও ইমরান কবির প্রমুখ।

সংগঠনের সভাপতি মাহামুদ এলাহী মানু বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা আসহায় মানুষের জন্য ঈদ উপহারের ব্যবস্থা করেছি। তবে এবারের আয়োজন একটু ভিন্ন। যেসব পরিবারে আয়ের কোন উৎস নাই, তাদেরকে বাছাই করে ঈদের দিন যেন তারা মাংস খেতে পারে সে কারণে গরুর মাসং কিনে দিয়েছি। যেহেতু এবার গরুর মাংসের দাম একটু বেশি। সে জন্য আমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে মাংস পোঁছে দিয়েছি।

সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আজাদ বলেন, মূলত যে পরিবারে পুরুষ উপার্জনকারী নেই। যেখানে নারীরাই কষ্ট করে সংসার চালন, এমন পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে তাদের বাড়িতে গিয়ে মাংস দেয়া হয়েছে। তিনি আরো জানান, সংগঠনের সদস্যদের চাঁদায় গরু কিনে নিজেরাই তা প্রক্রিয়াজাত করে জন প্রতি এক কেজির প্যাকেট তৈরি বিতরণ করেছি।
এই সংগঠনের সদস্য রবিউল ইসলাম টিপু বলেন, অস্বচ্ছল প্রতিবেশীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।

এদিকে ঈদের আগে মাংস পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, ঈদের সময় এ ধরনের সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি দেবে।

হাসিনা নামে এক স্বামীহারা নারী বলেন, গত বছর কোরবানির ঈদে মাংস খেয়েছিলাম। এবার হঠাৎ করে এই সংগঠনের পক্ষ থেকে মাংস পেয়ে খুব খুশি হয়েছি। ঈদের দিন মাংস খেতে পারবো।

মাংস বিতরণ কর্মসূচিতে ফ্রেন্ডস ক্লাবের সকল সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন এবং উপকারভোগীদের মাঝে সুশৃঙ্খলভাবে মাংস বিতরণ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ার করলেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক খোকন

মার্চ ১৭, ২০২৬

যশোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

মার্চ ১৬, ২০২৬

যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মার্চ ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.