বাংলার ভোর প্রতিবেদক
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখার উদ্যোগে শনিবার হুশতলা ডি.কে. কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সেক্টরের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর শাখার সভাপতি আবুল বাশার। তিনি শ্রমিকদের বেতন ও বোনাস ঈদের আগে প্রদান করতে উৎসাহিত করে বলেন, বর্তমান রপ্তানি খাতের বৈদেশিক আয় মূলত শ্রমিকদের পরিশ্রমের ওপর নির্ভরশীল। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জাতীয় ইস্যু।
তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য তাদের আন্দোলন-সংগ্রাম প্রয়োজন, কিন্তু ন্যায্য দাবি স্বীকার করা জাতীয় ও সামাজিক দায়িত্ব।
বিশে অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওঃ শোয়াইব হোসেন, মিয়া মো. আব্দুল হালিম।
সংগঠনের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হোসেন যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠান শেষে জেলার নেতৃবৃন্দসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য প্রদান করেন এবং দোয়া শেষে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

