Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা
  • যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!
  • মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

উদীচীর হাতেখড়ি উৎসবে ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

banglarbhoreBy banglarbhoreJanuary 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
শীতের সকালে মায়ের সাথে উদীচীর হাতেখড়ি উৎসবে এসেছে জিসান আহমেদ নামে এক শিশু। তালপাতায় অ আ ক খ লেখার আনন্দ তাকে উৎসাহিত করছে। এর আগে কখনও এমন উৎসব করে বর্ণ লেখা শেখা হয়নি তার। মায়ের কাছে বাড়িতে স্লেটে বর্ণ লেখা শেখা শুরু তার। জিসান আহমেদ আধো আধো কন্ঠে বলেন, আমি খুশি। পাতায় অ, আ লিখেছি। অনেক আনন্দ লাগছে।

শনিবার সকালে যশোর জেলা উদীচীর কার্যলয়ে হাতেখড়ি উৎসবে এমন মনোভাব ব্যক্ত করেন আগত অনেক ক্ষুদে শিক্ষার্থী। এদিন হাতেখড়ি উৎসব উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অক্ষর শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ শৈলেশ কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উদীচী যশোরের সহসভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব।

উপস্থিত ছিলেন, উদীচী যশোরের উপদেষ্টা হাবিবা শেফা, ইলাহদাদ খান, বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম, অশোক রায়, বীরমুক্তিযোদ্ধা রুকুনউদৌলা, সাইফুজ্জামান মজু, ডা. হারুন উর রশীদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃত্যুঞ্জয় বিশ্বাস, সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ যশোরের অধ্যাপক ফজলুর রহমান, ডা. মিনহাজুর রহমান, প্রকৌশলী আবু হাসান প্রমুখ।

অতিথিবৃন্দরা হাতেখড়ি উৎসবে আগত শিক্ষার্থীদের যত্ন সহকারে তালপাতায় বাংলা ও ইংরেজি বর্ণমালা লেখা শেখান।
হাতেখড়ি উৎসবে আসা তাসকিয়া তাবাস্সুম নামে এক শিক্ষার্থী বলে, তালপাতায় বর্ণ লিখেছি। এক কাকু আমার হাত ধরে লিখে দিয়েছে। আমি তালপাতা বাড়িতে নিয়ে যাচ্ছি। অনেক মজা হয়েছে।

মালিহা আক্তার নামে এক অভিভাবক বলেন, সকাল বেলা বাচ্চাকে নিয়ে এসেছি হাতেখড়ি উৎসবে। অনেক বাচ্চাদের সাথে মিশে বর্ণমালা লিখেছে। বাসায় আমি নিজে বাচ্চাটাকে লেখা শেখায়। ছোটবেলায় আমরা বাবা দাদাদের কাছে তালপাতায় লেখার গল্প শুনতাম। এই যুগে এসেও উদীচী যশোরের কল্যাণে আমরা সেটা আমাদের বাচ্চাদের মাধ্যমে দেখছি। এটা একটা অসাধারণ অনুভূতি।

উদীচী উৎসব ক্ষুদে শিক্ষার্থী হাতেখড়ি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা

    September 5, 2026

    যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!

    September 5, 2026

    মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.