Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

উপজেলা নির্বাচন : কালীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী এমপি’র স্বজন

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ সংবাদদাতা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপিদের স্বজনরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে একরকম অবজ্ঞায় করলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। প্রথমধাপে অনুষ্ঠিতব্য কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নিজের ভাগ্নে জাহাঙ্গীর হোসেন সোহেল ও নিজের রাজনৈতিক প্রতিনিধি শিবলী নোমানীকে চেয়ারম্যান পদে দাঁড় করিয়েছেন। এ নিয়ে উপজেলার রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে সমালোচনা শুরু হয়েছে।

উপজেলা নির্বাচনের তফশিল ঘোষণার আগ থেকেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ করতে থাকেন এমপি’র রাজনৈতিক প্রতিনিধি শিবলী নোমানী। তবে তফশিল ঘোষণার পর একাধিক হেভিওয়েট প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করার জন্য এমপি তার ভাগ্নে সোহেলকে ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। এমপির দুই নিকটজন প্রার্থী হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে অন্যান্য প্রার্থীদের মধ্যেও। তারা অভিযোগ করে বলেন, নির্বাচনী মাঠে পেশিশক্তি ও নিজেদের আধিপত্য বিস্তারের জন্যই দলের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখাচ্ছেন বর্তমান এমপি।

এ বিষয়ে জানতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ না করায় তার মতামত পাওয়া যায়নি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.