Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১৭, ২০২৫

সাতক্ষীরায় সড়কে ত্রিমুখি সংঘর্ষ মা ও ছেলে নিহত, আহত-৬

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরায় সড়কে ত্রিমুখি সংঘর্ষ মা ও ছেলে নিহত, আহত-৬
Share
Facebook Twitter LinkedIn
সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার শাঁখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা (৩০) ও তাদের ছেলে তালা কওমী মাদ্রাসার ছাত্র মোস্তাকিন (১২)।
আরও পড়ুন .. ..
‘আমার ভাবনায় বাংলাদেশ’—জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা শুরু
এছাড়া, আহতরা হলেন, তাপস মিস্ত্রি, খাইরুল ইসলাম, নুরুজ্জামান, মোয়াজ্জেম হোসেন ও আইনুল আলমসহ মোট ৬ জন। আহতদের বাড়ি জেলার বিভিন্ন স্থানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পাটকেলঘাটা থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র ৮-১০ জন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ভৈরবনগর মোড়ে সামনে থেকে আসা বেপরোয়া গতির একটি মোটর সাইকেল রক্ষা করতে গেলে আরেকটি মাছবাহী ট্রলির সাথে মাহেন্দ্রটির ত্রিমুখি সংঘর্ষ হয়।
এ সময় মাহেন্দ্রটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। গুরুতর আহত হন আরো অন্তত ৬ জন।
এ ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল কবীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।
নিহতদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আহত-৬ ছেলে নিহত মা সংঘর্ষে সাতক্ষীরা সড়ক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.