Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এমপি বীরেন শিকদারের ভাই

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৯, ২০২৪Updated:এপ্রিল ১৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলার শালিখা উপজেলা পরিষদ নির্বাচনে ধনেশ্বারগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদারের ছোট ভাই।
সম্প্রতি কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুসারে এমপি-মন্ত্রীদের আত্মীয়স্বজনদের উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে বিমলেন্দু শিকদার প্রার্থিতা প্রত্যাহার করেন।
এ বিষয়ে শুক্রবার বিমলেন্দু শিকদার মোবাইল ফোনে বলেন, ‘আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলাম। ইউপি চেয়ারম্যান থাকায় এলাকায় আমার গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা করায় আমি সংসদ সদস্যর ভাই হয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। দলের যে কোনো সিদ্ধান্তকে সম্মান করি। এ জন্য হতাশ হইনি।’
মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে। দ্বিতীয় ধাপে শালিখা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ১১ মে অনুষ্ঠিত হবে। মাগুরায় চেয়ারম্যান পদ প্রার্থীরা সবাই প্রায় সরকার দলীয়।
বিমলেন্দু শিকদারের প্রার্থী প্রত্যাহার বিষয়ে মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেণ শিকদার মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্তকে শালিখা উপজেলা আওয়ামী লীগ মেনে চলবে। এ জন্য ঘোষণা আসার পরপরই বিমলেন্দু শিকদার প্রার্থী প্রত্যাহার করেছেন। আমরা চাই প্রভাবমুক্ত নির্বাচন।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.