Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

উপজেলা নির্বাচন : মাগুরার চারটিতে ১২ পদের বিপরীতে লড়ছেন ৫৮ জন

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা প্রতিনিধি

মাগুরার চার উপজেলাতে দুই ধাপে নির্বাচন সম্পন্ন হবে। ২৩ এপ্রিল মাগুরা সদর ও শ্রীপুর উপজেলাতে প্রতিক বরাদ্দ হয়েছে। নির্বাচন ৮ মে। মহম্মাদপুর ও শালিখাতে যাচাই-বাছাই সমপন্ন হয়েছে। নির্বাচন ২১ মে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলাতে প্রতিক বরাদ্দ হয়েছে। প্রথম পর্যায় মাগুরা সদর ও পরে শ্রীপুর উপজেলার প্রতিক বরাদ্দ ও নির্বাচনী আচার-আচরণ বিষয়ে আলোচনা হয়। সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৫ জন, পরুষ ভাইস চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন, মোট ১২ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ৪ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ ৭ জন, ভাইস চেয়ারম্যান মহিলা ৩ জন, মোট ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সময় জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মাছুদুর রহমান নির্বাচন সংক্রান্ত আচরণবিধি নিয়ে আলোচনা করেন।

একই সময় মহম্মাদপুর ও শালিখার যাচাই-বাছাই সম্পন্ন করা হয় জেলা প্রশাসকের রাজস্ব সম্মেলন কক্ষে (কাছারি)। রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস এ যাচাই-বাছাই করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, শালিখা উপজেলা নির্বাচন অফিসার মতিউর রহমান।

মহম্মদপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ ৫ জন ও মহিলা ৫ জন। মোট ১৯ জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১ জনের প্রার্থীতা ব্যাংকের মামলা সংক্রান্ত জটিলতার কারণে স্থগিত আছে।

শালিখায় চেয়ারম্যান প্রার্থী ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৬ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান ২ জন। মোট ১৩ জন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.