প্রতিনিধি
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনারের অধীনে আগামি ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এ জন্য তিনি ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের আহবান জানান। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে বিজয় র্যালি ও পথসভায় এসব কথা বলেন।
গতকাল তিনি তার বাস ভবন কালিগঞ্জ উপজেলার নলতা থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল সহকারে বিজয় র্যালি বের করে তার নির্বাচনী এলাকা আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করেন।
এ সময় কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক ছোট, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুম্ভজিত মন্ডল, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক মনিুরজ্জামান মনিসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- কেশবপুরে নারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়লো বাস
- মাগুরা : সাত সন্তানের মুখে হাসি ফোটাতে স্বামীহারা মেরির পাশে ইউএনও
- সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
- যশোরে ইয়াবাসহ আটক ৩
- যশোরে যুবলীগের এক কর্মী আটক
- প্রেসক্লাব যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ সেপ্টেম্বর
- যশোর জেলায় ভোটার বেড়েছে ৪ হাজার ৬৩৮ জন
- সিডও সনদের দুই ধারার সংরক্ষণ প্রত্যাহার দাবি মহিলা পরিষদের