বিবি প্রতিবেদক
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি ও মেধা তালিকায় শিক্ষাবোর্ডে ২য় স্থান অধিকার করেছে সুরাইয়া আহমেদ লারা। গত সোমবার যশোর শিক্ষা বোর্ড ২০২৪ সালের এইচএসসির বৃত্তি ও মেধা তালিকা প্রকাশ করে। লারা যশোর সরকারি এমএম কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী। তার পিতা মকবুল আহমেদ আরআরএফর উপ-পরিচালক এবং জাতীয় দলের সাবেক ফুটবলার ও ঢাকা আবাহনীর সাবেক ফুটবলার। মাতা শাহানারা খাতুন গৃহিণী। লারা পিএসসি, জেএসসি ও এসএসসিতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। মকবুল আহমেদের দুই কন্যার মধ্যে লারা কনিষ্ট।
লারা জানায়, ‘তার চমৎকার ফলাফলে সে খুবই আনন্দিত। তার বর্তমানে টার্গেট দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভর্তিযুদ্ধে প্রথম সারিতে স্থান করে নেয়া। তার স্বপ্ন জগৎ বিখ্যাত একজন প্রকৌশলী হওয়া। সৃজনশীল চিন্তা-চেতনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনা।
শিরোনাম:
- যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
- সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
- জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
- পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
- মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
- শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
- কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প

