Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এএসআইয়ের বিরুদ্ধে নারী হয়রানির অভিযোগ

banglarbhoreBy banglarbhoreJanuary 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই দীন ইসলামের বিরুদ্ধে এক নারীর সঙ্গে অশালীন আচরণ ও ভয়ভীতি প্রদর্শনপূর্বক হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী বিষয়টির প্রতিকার চেয়ে খুলনার ডিআইজি ও নড়াইল পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, গত ৪ জানুয়ারি দুপুরে ওই নারীকে তার বাড়ি থেকে এএসআই দীন ইসলাম তদন্ত কেন্দ্রে ডেকে নিয়ে যান। লাহুড়িয়া ইউপির ৩নং ওয়ার্ডের নারী সদস্য পারভীন আক্তারকে সঙ্গে নিয়ে ওই নারী তদন্ত কেন্দ্রে যান। তদন্ত কেন্দ্রে যাওয়ার পর নারী সদস্য পারভীন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা বলার সময় এএসআই দীন ইসলাম তাকে আলাদা ডেকে নিয়ে ধমক দিয়ে বলেন, আপনার স্বামী বিদেশ থাকে। আপনি খুব খারাপ মেয়ে মানুষ। বিধায় আপনার গতিবিধি লক্ষ্য করছি। ওই মেয়েকে কোনো কারণ ছাড়াই ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হেনস্তা করতে থাকেন এএসআই দীন ইসলাম। কথাবার্তার একপর্যায়ে ওই এএসআই তাকে অশ্লীল ভাষায় ইঙ্গিতপূর্ণ, কুরুচিকর কথাবার্তা বলেন।
তিনি ওই নারীকে উদ্দেশ করে আরও বলেন, আপনি আমার কথামতো চললে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, আমি সব মিটিয়ে দেব। এছাড়া আমি আপনার সব ধরনের নিরাপত্তা দেব। আমি যা বলি তাই করেন, অন্যথায় বড় ধরনের সমস্যা হবে।
বিষয়টি নারী সদস্যকে জানালে তিনি এএসআই দীন ইসলামের সঙ্গে কথা বলতে চাইলে ধমকের সুরে এএসআই বলেন, ওই নারী বেশি বোঝে। এই বলে শাসিয়ে তিনি চলে যান। ঘটনার পর থেকে ওই নারী ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।
অভিযোগের বিষয় জানতে চাইলে এএসআই দীন ইসলাম বলেন, ওই নারীকে আমি চিনি না। তার সঙ্গে আমার দেখা কিংবা কথাবার্তা বা সাক্ষাৎ হয়নি। ওই নারী অভিযোগে যেসব কথা উল্লেখ করেছেন- একজন দায়িত্বশীল হিসেবে আমার পক্ষে ওই সব কথা বলা আদৌ সম্ভব নয়। আমার মান-সম্মান ক্ষুণ্ন করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.