Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্মারকলিপি
  • ঝড়ে লণ্ডভণ্ড চার উপজেলা, নিহত ১
  • চাঁদাবাজি, মারপিট ও লুটপাট : চৌগাছা থানার সাবেক ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
  • খাজনা ইস্যুতে অচলাবস্থা বারীনগর সবজি মোকামে : দুর্ভোগে শত শত কৃষক
  • বর্ষবরণ উপলক্ষে যশোরে সাংস্কৃতিক অনুষ্ঠান
  • মণিরামপুরে ভেজাল প্রসাধনী তৈরি ও তেল মজুদ : দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
  • খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড : রামপালে হালিম মেম্বরের বিরুদ্ধে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এক রাতেই কৃষকের গোয়াল গরু শূণ্য!

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
গোয়ালটি শূন্য হয়ে পড়ে আছে। যেন খা খা করছে। খাবারের পাত্রও পড়ে আছে। শুধু গরুগুলো নেই। যশোরের চৌগাছায় এক কৃষকের ৫টি গরু চুরি হয়ে গেছে। গরুর মধ্যে উন্নত জাতের তিনটি গাভী ও দুইটি বাছুর রয়েছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। সোমবার গভীর রাতে উপজেলার বাঘারদাড়ি গ্রামে চুরির ঘটনাটি ঘটে। গরু হারিয়ে সর্বস্বান্ত হয়ে গেছেন ওই কৃষক। চুরির ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, বাঘারদাড়ি গ্রামের মন্টু মন্ডল দীর্ঘ পাঁচ বছর ধরে বাড়িতে গরু লালন পালন করে আসছেন। গরু পালনের উদ্দেশ্যে তিনি একটি ছোট গোয়াল নির্মাণ করেন। এরপর মাত্র ৫০ হাজার টাকা দিয়ে একটি বকনা বাছুর কেনেন। এই বাছুরটি লালন পালন করার পর পর্যায়ক্রমে তার পাঁচটি গরুতে পরিণত হয়।

ছেলে আলমগীর মণ্ডল জানান, প্রতিদিনের মত গরুর খাবার দিয়ে পরিবারের লোকজন সকলে ঘুমিয়ে পড়ে। ভোরে খাবার দেয়ার জন্য গোয়াল ঘরে ঢুকে দেখা যায় একটি গরুও নেই। এই খবরে পরিবারের লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। গরু হারিয়ে আমার আব্বা অসুস্থ হয়ে পড়েছেন।

তিনি বলেন রাতের কোন এক সময় চোরেরা আমাদের সব গরু চুরি করে নিয়ে গেছে। গরুর মধ্যে তিনটি গাভী ও দুটি বাছুর ছিল। যার দাম হবে ৫ লাখ টাকা।

এদিকে গরু হারিয়ে সর্বস্বান্ত হয়ে গেছেন কৃষক মন্টু মন্ডল। চরম হতাশা নেমে এসেছে ওই কৃষক পরিবারে।
এ ব্যাপারে থানার নবাগত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই আমি ওই কৃষকের বাড়িতে গেছি। বিষয়টি খুবই দুঃখজনক। ইতোমধ্যে চোরচক্রকে ধরতে আমরা কাজ শুরু করেছি। চোরচক্রকে আইনের আওতায় আনা হবে।

এক রাতেই কৃষকের গরু শূণ্য গোয়াল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্মারকলিপি

এপ্রিল ১৬, ২০২৬

ঝড়ে লণ্ডভণ্ড চার উপজেলা, নিহত ১

এপ্রিল ১৬, ২০২৬

চাঁদাবাজি, মারপিট ও লুটপাট : চৌগাছা থানার সাবেক ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.