Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এটিএম আজহারুল ইসলামকে মুক্তির দাবি : যশোরে জামায়াতের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। বুধবার বিকেলে শহরের টাউন হল ময়দানে স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দেয়া হয়েছে। কিন্তু ৭ মাস পেরিয়ে গেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেয়া হয়নি। বিষয়টি দল হিসেবে জামায়াতের কাছে বেদনার। এর মাধ্যমে জামায়াত বৈষ্যমের শিকার। অবিলম্বে এই জামায়াত নেতাকে কারাগার থেকে মুক্তি এবং দলের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, জামায়াত ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার। এখানো যদি আমরা সেই জুলুম থেকে মুক্ত হতে না পারি তাহলে তা জাতির জন্য কলঙ্কের। অবিলম্বে তার মুক্তি দেয়া না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াত সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক আশরাফ আলী, আব্দুল আজিজসহ অন্যান্যরা।

এছাড়া ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি এইচএম শামীম, জেলা পশ্চিম শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পূর্ব শাখা সভাপতি আশিকুজ্জামান। সঞ্চালনা করেন জেলা দপ্তর সম্পাদক নুর-ই ইলী নুর মামুন। সমাবেশে যশোর শহর ও বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিল শেষে শহরে বিশাল বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি দড়াটানা, গাড়িখানা, আরএন রোড হয়ে মণিহার সিনেমা হল চত্বরে গিয়ে শেষ হয়।

এটিএম আজহারুল মুক্তির দাবি যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.