Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এদিন জিয়াউর রহমান বাংলাদেশকে মুক্ত করেছিলেন ষড়যন্ত্রকারীদের হাত থেকে: অমিত

banglarbhoreBy banglarbhoreNovember 7, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে একত্রিত করার উদ্যোগ গ্রহণ করেছিলেন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। ঠিক যেভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর তার প্রয়াত পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এমন সংকট মুহূর্তে সমগ্র জাতিকে সংহতি প্রকাশের জন্য আহ্বান জানিয়েছিলেন। এই সংহতির মাধ্যমে সেদিন তিনি মুক্তি লাভ করেছিলেন। সশস্ত্র বাহিনী ও সাধারণ জনতার সংহতির মাধ্যমে ক্যান্টনমেন্ট থেকে সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে মুক্ত করেছিলেন ষড়যন্ত্রকারীদের হাত থেকে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার যশোর জেলা বিএনপি আয়োজিত র‌্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

এ সময় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৬ বছর আগে যে লড়াইটি শুরু হয়েছিল, তার একটা ধাপ অতিক্রম করেছি চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু চূড়ান্ত গন্তব্যে আমরা এখনো পৌঁছাতে পারিনি। চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে গেলে সকল গণতন্ত্রকামী জনতা ও সংগঠন সমূহকে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করে জনগণের সাথে বিএনপির নিবিড় যোগসূত্র স্থাপনের মাধ্যমে নতুন করে বাংলাদেশ গড়তে হবে। যে বাংলাদেশে মানুষ তার ন্যায্য গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।

এখনো দেশের রাজনীতিতে যে সংকট বিরাজ করছে, এ থেকে উত্তরণের পথ হচ্ছে গণতন্ত্রকামী সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে এক হতে হবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য।

জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।

পরে অধ্যাপক নার্গিস বেগম এবং অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি র‌্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে চৌরাস্তা মোড়, আর এন রোড হয়ে মণিহার এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. ইসহক, আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলাম, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম প্রমুখ।

অমিত জিয়াউর রহমান বাংলাদেশ মুক্ত ষড়যন্ত্রকারী
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.