Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ
  • নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা
  • যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন
  • চৌগাছায় পুলিশি অভিযানে যুবলীগ নেতাসহ আটক ৩
  • কোটচাঁদপুরে পাওয়ার ট্রিলার প্রতিযোগিতায় মানুষের ঢল
  • আঙুর চাষে বদলে গেছে চৌগাছার সেলিমের জীবন
  • সুন্দরবনে অভিযান : অস্ত্রসহ কুখ্যাত জোনাব বাহিনীর তিন সদস্য আটক
  • স্বামীর পরকীয়ার জেরে তরুণী হত্যার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি বাবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১৮, ২০২৫

এবার ভিখারির শিশুকে ধর্ষণের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
এবার যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে বাক প্রতিবন্ধী ভিক্ষারীর ৬ষ্ট শ্রেনীতে পড়ুয়া ১১ বছরের মেয়েকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে যশোর কোতয়ালী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।ওই ছাত্রীর নিজ বাড়ির পাশে গত শনিবার চুড়ামনকাটি উত্তপাড়ার পিয়ার আলী মন্ডলের ছেলে আব্দুর রহমান দ্বারা ধর্ষনের শিকার হন।

ধর্ষনের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, চুড়ামনকাটি বাজারের একটি চাতালে ১১ বছরের শিশু কন্যাকে নিয়ে বসবাস করে একজন বাক প্রতিবন্ধী ভিক্ষারী মহিলা। সারাদিন শিশুটির মা ভিক্ষার কারণে বাইরে থাকায় তাদের বাড়িতে কয়েক দিন ধরে চুড়ামনকাটি উত্তরপাড়ার মৃত পিয়ার আলী মন্ডলের লম্পট ছেলে আব্দুর রহমান অবাধে যাতায়াত করতে থাকে। ধর্ষনের শিকার শিশুটি জানায়, একটি মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে রহমান তাকে কয়েকদিন ধরে নিয়মিত ধর্ষন করে আসছে। সর্ব শেষ গত ১৫ মার্চ সন্ধ্যা সাতটার দিকে শিশুটির বাড়িতে রহমান যাই এবং বাড়ির সামনে একটি বন্ধ দোকানের সামনে ডেকে নিয়ে আসে। তারপর আবারও মোবাইলের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। বিষয়টি মেয়েটি পরদিন তার মা শিলা বেগমকে জানায়।

এ ব্যাপারে শিলা বেগম জানান, আমার মেয়ে আমাকে পুরো ঘটনাটি বলার পর আমি স্থানীয় কয়েকজনকে জানায়। এরপর আজ মঙ্গলবার দুপুরে রহমানের স্ত্রী আমার বাড়িতে এসে আমরা তার স্বামীর বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা করলে আমাদের এলাকা ছাড়তে হবে বলে হুমকি দেয়। বর্তমানে তাদের হুমকির কারণে আমি আমার পরিবার নিয়ে চরম আতংকে আছি। তিনি আরো জানান, আমি মামলার প্রস্তুতি নিচ্ছি। আমার মেয়ের সাথে যা হয়েছে তার দৃষ্টন্তমূলক শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি তদন্ত কাজী বাবুল জানান, ঘটনার খবর পেয়েই আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ ব্যাপারে এখনো কোন অভিযোগ করেননি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, ঘটনার থেকেই অভিযুক্তকে আটকে পুলিশি অভিযান শুরু হয়েছে। এছাড়া মেয়েটির পরিবারের নিরাপত্তার বিষয়ে আমাদের পুলিশ সজাগ রয়েছে।

ধর্ষণের অভিযোগ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা

যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.