Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
  • কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম
  • শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 
  • কোটচাঁদপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ভুয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়া
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ
  • বেনাপোলের ইউনুস হত্যায় আরও একজন আটক 
  • শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
  • পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি নবনির্বাচিতদের শপথ গ্রহণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এমএম কলেজে ওসমান হাদীর স্মরণে মোমবাতি প্রাজ্বলন ও মৌন মিছিল

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১৯, ২০২৫No Comments১৬ Views
Facebook Twitter WhatsApp
এমএম কলেজে ওসমান হাদীর স্মরণে মোমবাতি প্রাজ্বলন ও মৌন মিছিল
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে মোমবাতি প্রাজ্বলন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এমএম কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে কলেজ ক্যাম্পাসের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ওসমান হাদীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় মোমবাতি হাতে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা কয়েক মিনিট নীরবতা পালন করেন।

আরও পড়ুন .. ..

ওসমান হাদির মৃত্যুতে বিপ্লবী কমিউনিস্ট লীগের শোক

পরে সেখান থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু বলেন, ওসমান হাদী হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। একটি সংগঠনের সক্রিয় কর্মীকে এভাবে হত্যা করে পার পাওয়া যাবে—এমন সংস্কৃতি কখনোই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, আজও এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে এবং ন্যায়বিচার বাধাগ্রস্ত হচ্ছে।” তিনি অবিলম্বে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত সময়ের মধ্যেই এ হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি আসে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এমএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা সবাই ওসমান হাদীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।

এমএম কলেজে ওসমান হাদী মোমবাতি প্রাজ্বলন মৌন মিছিল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মে ২৬, ২০২৬

কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম

মে ২৫, ২০২৬

শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.