Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান
  • কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন
  • গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ
  • প্রধানমন্ত্রীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে : জেলা প্রশাসক
  • যশোরে উদীচীর দুই দিনব্যাপি বর্ষবরণ উৎসব
  • যশোরে জমি বিরোধে হত্যা : মামলা তুলতে হুমকি
  • যশোর জেলা আ.লীগ সভাপতি শ্যোন-এ্যারেস্ট
  • দুলাইভায়ের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা চাঁদাবাজ চক্রের ফাঁদে পড়ার দাবি তরুণীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এমএম কলেজে বিতর্ক প্রতিযোগিতা ফিন্যান্স এণ্ড ব্যাংকিং বিভাগ চ্যাম্পিয়ন

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ঐতিহ্যবাহী সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে প্রথমবার অনুষ্ঠিত তারুণ্য উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৫ দিনব্যাপি এ উৎসবের অন্যতম আকর্ষণ ছিলো আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা। রোববার সকালে এই প্রতিযোগিতা চূড়ান্ত পর্বের বিতর্কের মাধ্যমে সমাপ্ত হয়।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গত ২ ফেব্রুয়ারি কলেজের পুরাতন বিজ্ঞান ভবনে। এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ছিল ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, যা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা যোগ করেছে।
চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতায় ফিন্যান্স এণ্ড ব্যাংকিং বিভাগ চ্যাম্পিয়ন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের বিতার্কিকরা হলেন, আব্দুল্লাহ আল হারিচ, সন্ধ্যা আক্তার ও কাজী তৌফিকুর রহমান। এছাড়া, ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হন ফিন্যান্স এণ্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী কাজী তৌফিকুর রহমান।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন। সভাপতিত্ব করেন আন্তঃবিভাগ বিতর্ক কমিটির আহ্বায়ক ড. ইনাম হোসেন।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। পুরো আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তিবিদ্যা ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা আরও বিকশিত হবে বলে আয়োজকরা আশাবাদী।

এমএম কলেজে চ্যাম্পিয়ন প্রতিযোগিতা ফিন্যান্স এণ্ড ব্যাংকিং বিভাগ বিতর্ক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান

এপ্রিল ১২, ২০২৬

কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

এপ্রিল ১২, ২০২৬

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ

এপ্রিল ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.