Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এমপি আনার হত্যাকারীদের বিচার ও সাবেক এমপি মান্নানের স্মরণসভায় বক্তাগণ

বিদেশে বা মঙ্গল গ্রহেই থাকুক, এমপি আনার হত্যাকারীদের আটক করতেই হবে
banglarbhoreBy banglarbhoreJuly 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

বিদেশে থাকুক বা মঙ্গল গ্রহেই থাকুক, এমপি আনার হত্যার মাস্টার মাইন্ড আক্তুরজ্জামান শাহিনকে দেশে এনে তার দোসরদের আটক করতে হবে। শাহিনের মত ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুও আরেক মাস্টার মাইন্ড। তার সহযোগি দোসররা এখন ঘোলা পানিতে মাছ শিকার করছে। এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের বিচারের দাবি ও সাবেক এমপি মরহুম আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকী পালনে স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে শনিবার বিকেলে শহরের ভূষণ রোডস্থ ঈদগাহ মাঠে ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি ও সাবেক উপজেলা সভাপতি মরহুম আব্দুল মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী পালনে স্মরণসভার আয়োজন করা হয়। একই সাথে তারা এমপি আনারের নৃসংশতম হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে হাজার হাজার নেতা কর্মী নিয়ে শহরে প্রতিবাদ র‌্যালি বের করে।

বিকালে ভূষণ স্কুল মাঠে অনুষ্ঠিত মরহুম আব্দুল মান্নানের স্মরণসভায় কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ এ উপজেলার আওয়ামী লীগের দুই প্রাণপ্রিয় নেতাকে আমরা হারিয়ে ফেলেছি। এদের মধ্যে সাবেক এমপি মরহুম আব্দুল মান্নানের আজ ৩য় মৃত্যুবার্ষিকী। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি। সেই সাথেই আমরা অত্যন্ত দুঃখের সাথে জানায়, আমাদের জনপ্রিয় নেতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিন তিন বারের এমপি আনারকে খুনীরা নৃশংসভাবে হত্যা করেছে। ওই খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি বলেন, আনার খুনের দোসররা এ শহরেই ঘাপটি মেরে আছে। তারা হঠাৎ করেই ভেসে উঠে খুনীদের পক্ষে মিছিলও করছে। এখন তারা মরহুম মান্নান পরিবারের উপর ভর করে গীবত সভা করে ওই পরিবারকে ডোবাতে চাচ্ছে।

আমরা বলতে চাই জীবিত আনারের চেয়েই মৃত আনার অনেক শক্তিশালী। তার হত্যার বিচার না হওয়া পর্ষন্ত আনরের একটা কর্মীও ঘরে ফিরবে না।

যুবলীগ নেতা কবির হোসেনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শিবলী নোমানী, ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল, কাষ্টভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ শমসের ও কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। সভা শেষে ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি ও সাবেক উপজেলা সভাপতি মরহুম আব্দুল মান্নানের রুহের মাগফেরাত কামানায় দোয়া করা হয়। এরপর এমপি আনার হত্যাকারীদের বিচার ফাসির দাবিতে এক র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো নেতা নেতাকর্মী সমর্থকরা অংশ নেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.