Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
  • কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের
  • নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার
  • ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব
  • যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
  • মণিরামপুরে যুব জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ
  • বন্ধুদের সঙ্গে ইফতার কৃতজ্ঞতা জানালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এমপি হওয়ার আগেও আমি যেমন ছিলাম এখনো তেমন আছি : এমপি তুহিন

banglarbhoreBy banglarbhoreজুলাই ৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ভি পি ইলিয়াস

যশোরের ঝিকরগাছায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা, আইন শৃঙ্খলা কমিটির সভা, সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত সভার একটিতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম এবং অপরটিতে উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল। সভায় প্রধান অতিথি হিসেবে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন বলেন, এমপি হওয়ার আগেও আমি যেমন ছিলাম, এখনো তেমন আছি। আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। এর মাঝে সাধারণ মানুষের জন্য ভাল কোন কাজ করতে পারলে, ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করতে পারলেই আমার এমপি হওয়ার স্বার্থকতা।

বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশীদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম আলী, পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রশিদুল আলম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ নির্বাসখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুজ্জামানসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ ও পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণ।

সভায় নবনির্বাচিত তিন জনপ্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া জাতীয় পর্যায়ে বিআরডিবির শ্রেষ্ঠ মাঠ সংগঠক (নারী) নির্বাচিত হওয়ায় জেসমিন সুলতানাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেয়া হয়। সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, জেনারেটরের তেলের বরাদ্দ চেয়ে হাসপাতালের নানা সীমাবদ্ধতা তুলে ধরেন, ভাইস চেয়ারম্যান কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই একটি রাজনৈতিক পক্ষ সরকারি শহিদ মশিয়ূর রহমান কলেজের বিজ্ঞান ভবন দখল করে আছে। সেটি উদ্ধারে তিনি হস্তক্ষেপ কামনা করেন।

সংসদ সদস্য নানা সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে সমস্যা সমাধানের নির্দেশ দেন। এছাড়া উপজেলা পরিষদ থেকে হাসপাতালের জেনারেটরের তেলের বরাদ্দ দেয়ার জন্য নির্দেশ দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.