Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
  • কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের
  • নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার
  • ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব
  • যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
  • মণিরামপুরে যুব জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ
  • বন্ধুদের সঙ্গে ইফতার কৃতজ্ঞতা জানালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
সারাদেশ

এলেঙ্গা বিরতি রিসোর্ট থেকে নগদ টাকাসহ ১৪ জুয়াড়ি আটক

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৫, ২০২৪Updated:মার্চ ১৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

খায়রুল খন্দকার টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বিরতি রিসোর্ট থেকে তিন লক্ষাধিক নগদ টাকাসহ ১৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার এস আই সাজ্জাদ হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ ওই রিসোর্টের বীথিকা কটেজে অভিযান চালায়।

আজ শুক্রবার (১৬ মার্চ) আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন, কালিহাতী উপজেলার সরাতৈল গ্রামের সাইফুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৫০), রুবেল মিয়া (৩০), জোকারচর গ্রামের আসাদুজ্জামান (৪৪), ফজলু সরকার (৩৮), সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ (৫০), গোহালিয়াবাড়ী গ্রামের জুলহাস (৩৪), লোকমান মিয়া (৩৮), মাছুহাটা গ্রামের আলমগীর হোসেন (৫৭), সল্লা গ্রামের হাবিবুর রহমান (৪৭) ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামের সুজন মিয়া (২৪), সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিয়াবাড়ী গ্রামের আব্দুল আলীম (৩৬), সারটিয়া গ্রামের মনিরুল ইসলাম (৩৮), সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাঝাইল গ্রামের আনোয়ার হোসেন (৩৩)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ ও আসাদুজ্জামানের নেতৃত্বে এলেঙ্গা বিরতি রিসোর্টে জুয়ার আসর চলে আসতেছিল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার এসআই সাজ্জাদ হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ ওই রিসোর্টের বীথিকা কটেজে অভিযান চালায়।

এ সময় জুয়ার আসর থেকে ১৪ জন জুয়াড়িকে আটক করা হয়। পাশাপাশি জুয়ার খেলার কাজে ব্যবহৃত নগদ তিন লাখ ত্রিশ হাজার পাঁচশত বিশ টাকা ও ১৫টি মোবাইল সেটসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.