Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মনিরামপুরে নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা
  • ব্যবসায়ীদেরকে পণ্য রপ্তানির দিকে মনোযোগ দিতে হবে
  • ২০ মামলার আসামি খোড়া কামরুলের দুই দিনের রিমণ্ডে
  • বাঘারপাড়ায় চোরাই ট্রাকসহ চারজন গ্রেফতার
  • চায়ের কাপ থেকে মুদি দোকানে ব্যবসাবান্ধব বাজেট দাবি
  • কোটচাঁদপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
  • কেশবপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
  • ভালোবাসার পুরুষের হাতেই নিভল শাম্মীর জীবনপ্রদীপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এসএসসি : বাগআঁচড়ায় ভুল প্রশ্নে পরীক্ষা দিল ১২ শিক্ষার্থী !

banglarbhoreBy banglarbhoreNo Comments
Facebook Twitter WhatsApp
এসএসসি : বাগআঁচড়ায় ভুল প্রশ্নে পরীক্ষা দিল ১২ শিক্ষার্থী !
Share
Facebook Twitter LinkedIn

বাগআঁচড়া সংবাদদাতা

এসএসসি ও সমমান পরীক্ষায় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যাণ্ড কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ায় ১২ জন ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

এই ঘটনায় অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, এসএসসি ও সমমানের পরীক্ষার বৃহস্পতিবার ছিলো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। এদিন বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ (কেন্দ্র নং-৫৩১) এর ২০৬ নম্বর রুমে ২৩ জন নিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষ হলে একজন ছাত্র বুঝতে পারে সে ২০২৫ সালের পুরানো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দিয়েছে।

পরে বিষয়টি শিক্ষকদের জানালে একে একে ১২ জন পরীক্ষার্থী ওই ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছেন বলে জানা যায়। এ ঘটনা জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীদের দ্রুত কেন্দ্র ত্যাগ করতে বলা হয় বলে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীদের প্রশ্ন-এক কেন্দ্র একই রুমে আলাদা দুটি প্রশ্নে একই সাবজেক্টের পরীক্ষা কিভাবে হলো? তাহলে হল সুপার, কেন্দ্র সচিবসহ ডিউটিরত স্যারদের কাজটা কি? তারা কেনো প্রশ্নগুলো সঠিক কিনা আগে থেকে দেখে নিলো না? এর দায়ভার কে নিবে? এসময় অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে।

অভিভাবকদের প্রশ্ন, কিভাবে ভুল প্রশ্নপত্র কেন্দ্রে এলো? এই ভুলের দায়ভার কে নেবে? অভিভাবকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কেন্দ্রের দায়িত্বশীলরা এ ঘটনার দায়ভার এড়াতে পারে কিনা এমন প্রশ্নে, হল সুপার সহকারী শিক্ষক ফারুক হোসেন বলেন, আমিও কনফিউজড যে কিভাবে একই রুমে একই সাবজেক্ট আলাদা দুটি প্রশ্ন আসলো। আমরা এ ১২ জন শিক্ষার্থীর বিষয়ে শিক্ষা বোর্ডেকে জানাবো।

এ বিষয়ে শার্শা উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান মুঠো ফোনে জানান, উক্ত বিষয়ের প্রশ্নের উত্তর দেয়ার পরিস্থিতি এখনো হয়নি, তদন্ত চলছে, শেষ হলে সব প্রশ্নের উত্তর দিতে পারবো বলে তিনি জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মনিরামপুরে নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

ব্যবসায়ীদেরকে পণ্য রপ্তানির দিকে মনোযোগ দিতে হবে

২০ মামলার আসামি খোড়া কামরুলের দুই দিনের রিমণ্ডে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.